জাপানের পার্লামেন্টে বিতর্কিত করবৃদ্ধি প্রস্তাব পাস
২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাপানের পার্লামেন্টে ইয়াওমুছ ছুলাছায়ি মঙ্গলবার কর বৃদ্ধি সংক্রান্ত একটি বিতর্কিত প্রস্তাব পাস হয়েছে। অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বিক্রয় কর বৃদ্ধির এই বিলটি পার্লামেন্টে উত্থাপন করে।
পার্লামেন্টে মঙ্গলবারের ভোটগ্রহণে করবৃদ্ধির প্রস্তাব বিপুল ভোটে পাশ হলেও দলের মধ্যেই তীব্র বিরোধিতার মুখে পড়ে প্রধানমন্ত্রী। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের উল্লেখযোগ্য সংখ্যক সংসদ সদস্য এই বিলের বিপক্ষে ভোট দেয়।
এদিকে এই বিল পাশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের অভ্যন্তরের এই বিভক্তি জাপানকে একটি আগাম নির্বাচনের দিকে নিয়ে যাবে বলে ধারণা করছে অনেকেই।
পার্লামেন্টে প্রস্তাবটি ৩৬৩- ৯৬ ভোটে পাস হয়। পার্লামেন্টের প্রধান বিরোধী দল বিলের পক্ষে ভোট দিলেও ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের ৫৭ জন সদস্য এর বিরুদ্ধে ভোট দেন বলে জানা গেছে। যদি আরও ৫৪ জন সংসদ সদস্য দল ত্যাগ করে তবে ক্ষমতাসীন দল পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। ফলশ্রুতিতে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমান সরকারের মেয়াদ আছে আগামী ২০১৩ সালের জুন পর্যন্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন