সিনেম্যানিয়া ১
২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজশাহী শহরের কাছাকাছি প্রায়-গ্রাম এক স্থান কাটাখালী। সেখানে আমার বেড়ে ওঠা, আশির দশকে। কাটাখালী বাজারে একটা সিনেমা হল ছিল, নাম নতুন সিনেমা হল। কিন্তু পরিবার থেকে সিনেমা দেখার ক্ষেত্রে মৃদু নিষেধাজ্ঞা ছিল। স্কুলবালকের হাতে পয়সাও থাকতো না, লুকিয়ে/পালিয়ে দেখার সুযোগও নেই। অগত্যা রেডিওর বাণিজ্যিক কার্যক্রম-অনুরোধের আসর, বিচিত্রা পত্রিকার মাহমুদা চৌধুরীর রিভিউ ছিল ভরসা। বাবার কর্মস্থল ছিল অন্য জেলায়। আম্মা হঠাৎ আমাদের নিয়ে যেতেন। পৃথিবীতে তখন স্বপ্নের মতো মধুর ছিল একটাই বস্তু -- রূপালি পর্দা। দুই টিকেট কাটা হতো, আম্মা এক সিটে আর দু'ভাই ঠেসাঠেসি করে আরেকটায়। দেখা হতো সপরিবারে দেখার মতো সামাজিক ছবি -- এতিম, শহর থেকে দূরে, সমাধি ইত্যাদি। সিনেমা হলটা এখনও আছে, নাম রাজতিলক। মাঝে নায়ক আলমগীর এটা কিনেছিলেন, তখন নাম হয়েছিল আমগীর ছবিঘর। অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেলেও অনেক স্মৃতির স্মাক্ষর হয়ে টিকে আছে হলটি। খোদ রাজশাহী শহরের চারটি হল থেকে তিনটি উঠে গিয়ে এখন একটি মাত্র হল টিকে আছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন