হন্তারক
০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝোলানো দড়িটা মেঝেতে ,
রক্তহীন নিথর দেহ লুটিয়ে আছে ,
কেঁদে চলে কিছু
স্বপ্নের বিসর্জন ।
চোখের কোটরের জল
শুকিয়ে যায় ,
জানি না সে কোথায় ,
আছে কোন অজানায় ।
প্লেটে খাবার পড়ে থাকে
কিছু মাছি বসে থাকে
অপারগ দৃষ্টি ভেদ
করে জানালা ,
চেয়ে থাকে শুন্যে ,
চোখ ভিজে ওঠে কারো অপেক্ষায় ,
জানি না সে কোথায় ,
আছে কোন অজানায় ।
তবু মাকে বোঝানো দায় ,
তপ্ত রোদে হেটে হেটে
কাঁদি এ অবেলায় ।
যে চলে যায়
তাকে কি কেউ
ফিরে পায় ?
টেবিলের এলোমেলো বইয়ে
আঁকা স্মৃতি কঁকিয়ে ওঠে ,
ভাজ পড়ে থুতনিতে
চোখ ব্যাথা করে ।
এ জল যে বড়ই
যাতনাদায়ক
বাধা মানবার নয় ।
জানি না সে কোথায়
আছে কোন অজানায় ।
হন্তারক বসে আছে চেয়ারে ,
নিশ্চুপ গম্ভীর আনমনে
কি জানি কি ভেবে সে ,
কেঁপে ওঠে ক্ষণেক্ষণে ।
হয়ত তা ঘৃণা
হয়ত বা মেঘ
শুকনো কফের মত
কষ্ট জমেছে অনেক ।
আজ সে কাঁদবে ,
তার সেই চুপ
মেরে থাকা হাহাকার ,
চেয়ারে বসে পা দোলানো ,
সবই বলছে সে কাঁদবে ,
শুধু বসে আছে জোর
বৃষ্টির অপেক্ষায় ।
জানে না সে কোথায় ,
আছে কোন অজানায় ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুন