somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার জন্যে সবাই আমরা

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়াতে আমরা কেও ই স্বয়ংসম্পূর্ণ না। আমাদেরকে এমনভাবে সৃষ্টি করা হইছে যেন দুনিয়াতে প্রতিকুল পরিবেশে একজন আরেকজনকে সাহায্য করে বেঁচে থাকতে পারি। একজন আরেকজনের সাহায্য যে খালি গরীবের লাগে তা কিন্তু না। বড়লোক গরীব সবারই জীবনে টিকে থাকতে অন্যদের উপরে নির্ভর করতে হয়। কাল থেকে সারা দুনিয়ার কৃষক যদি বলে যে আজ থেকে আমরা আর খাদ্য উৎপাদন করব না তাইলে দুনিয়ার সবচেয়ে বড়লোক মানুষটাও হয়ত খাদ্যাভাবে মারা যাবে, অথবা কাল থেকে ঢাকার সব রিকশাওয়ালা রিকশা চালান বন্ধ করে দিলে অনেক মানুষেরই হাঁটতে হাঁটতে স্যান্ডেল ছিঁড়ে যাবে। এখন যদি মুচি স্যান্ডেল সেলাই না করে??

আসলে একরকমভাবে আমরা দেখতে না পেলেও একজন মূলত আরেকজনকে দুনিয়াতে সারভাইভ করার জন্যে সাহায্য করে যাচ্ছি। এটা আদিকাল থেকেই হয়ে আসতেছে। মূলত কিছু সাহায্য ঠিক টাকার মূল্যে পরিমাপ না করা গেলেও এটা সমাজে বিদ্যমান। রহিম সাহেব সকালে অফিসে ড্রাইভারের সাহায্য ছাড়া যেমন যেতে পারেন না, তেমনি বিরাট বড়লোক চৌধুরী সাহেবও তার কর্মকর্তা কর্মচারীদের সাহায্য নিয়েই টিকে আছেন। রিকশাওয়ালা সাখাওয়াতের যেমন রিক্সা না চালাইলে সংসার চলে না, তেমনি সবজি ব্যাবসায়ির ক্রেতাদের সাহায্যেই দৈনিক ভাত জোটে। এভাবেই চলছে জীবন সবার।

আজকে করোনা ভাইরাসে সারা দুনিয়ার অর্থনীতি বেশ হুমকির মুখে। এখানে শুধু অভাবী শ্রেণি বা নিম্ন আয়ের মানুষ যে শুধু অভাবে পরবে তা না, আমরা সবাই একধরনের অভাবের মধ্যও দিয়েই যাব। তাই এই বিপদের দিনে সাহায্যের প্রয়োজন হউয়াটা লজ্জার কিছু না। সাহায্য যে শুধু রিকশাওয়ালা বা ভ্যানয়ালাদের লাগতে পারে তা না, বড় বড় ব্যাবসায়িদের লাগতে পারে, মধ্যবিত্তদের লাগতে পারে ইভেন এই সমস্যা খুব বেশিদিন থাকলে ইকনমির ধ্বস নামলে অনেক উচ্চবিত্তও হয়ত পথে বসে যেতে পারেন। তাই এই মুহূর্তে সাহায্যের জন্যে লাইনে দাড়িয়ে নিজেকে চোর ভাবার দরকার নাই, অপরাধী ভাবারও দরকার নাই। এটা খুব স্বাভাবিক, আমরা সবাই হয়ত একধরনের খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই এটা সাময়িক। আমি সাহায্য নিলে অনেক নিচে নেমে যাব এরকম চিন্তা করে ঘরে বসে থাকার চেয়ে বাইরে যেয়ে যেভাবে হোক খাবার মানেজ করে পরিবার পরিজন নিয়ে একটু খেয়ে বেঁচে থাকা অনেক গুরুত্বপূর্ণ। কে কি ভাবল আমাকে নিয়ে এসব আমার জীবনে কাজে আসবে না কোনদিন, আল্লাহ চাইলে টিকে থাকলে আজকের এই ১০০ টাকার সাহায্য কয়েকগুণ ফিরিয়ে দিতে পারব আমরা সবাই।

যারা সাহায্য দিচ্ছেন, তারা অবশ্যই খুব ভালো কাজ করছেন। সবাই যাতে শুরু করে তাই ভিডিও করতেছেন বা ছবি তুলতেছেন, সেটাও খুব ভালো। কিন্তু খেয়াল করবেন কাওকে সাহায্য করে তার ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে কাওকে বিব্রত করছেন না তো? তাই ১০ জনকে সাহায্য দিলে সবার অনুমতি নিয়ে প্রয়োজনে ১ জনের ছবি প্রকাশ করেন, অন্তত আপনার দেয়া সাহায্য নিয়ে কেও যেন সামাজিক ভাবে নিজেকে ছোট না ভাবে। আর যারা মুসলমান তারা এটা মনে রাখলেই হবে, যে দান যত গোপনীয়তা রক্ষা করে করা যায় সেই দান ততই উত্তম।

পরিশেষে, এই বিপদের দিনে সবাই সবার পাশে দাঁড়াক। বড়লোকের ৩ বেলা মাংস খাওয়ার বদলে 1 বেলা মাংস খাওয়ার যেই বাঁচান টাকা, সেই টাকা দিয়ে প্রান্তিক কোন অভাবী তার বাচ্চা কাচ্চা নিয়ে একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক। অথবা আমাদের সামনের এক মাসের বিড়ি খাওয়ার টাকায় কোন এক রিকশাওয়ালার আহার জুটুক, টিফিন থেকে বাঁচান কোন এক কিশোরের দশ টাকা হয়ে উঠুক কোন এক অভাবীর গরম ভাতের ধোঁয়া, অথবা আপনার মেয়ের এই মাসের কেকের খরচ অন্য কোন গরিবের মেয়ের কয়েকদিনের দুনিয়াতে টিকে থাকার গল্প হয়ে উঠুক।

সবাই বাড়িতে, সাব্ধানে থাকি। পাশের বাড়ির কালাম চাচা খেয়ে আছে কিনা সেই খোঁজ রাখি, সবাই মিলে একসাথে বেঁচে থাকি। আজকের এই সাহায্য একদিন বিধাতা অন্য কোন উপায়ে আমার ঘরে ফিরিয়ে দিয়ে হয়ত ব্যালেন্স করে দিবেন। ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×