মেয়ে, একবার পা রেখে দেখ আমার পায়ের ছাপে।
সামগ্রিক তপ্ততায় ঝলসানো ভূখণ্ডে-
স্থির হয়ে দাঁড়ানো খুব সহজ নয়।
একবার আমার চোখে চোখ রেখে দেখ।
সহজ নয়, খুব সহজ নয়-
চোখের কোলে জলনিরোধক বাঁধ নির্মাণ।
একবার ঠোঁটে রেখে ঠোঁট
হেসে দেখ- রুক্ষ খসখসে ঠোঁট,
হাসতে দেয় না।
মেয়ে, আরেকবার ভালবেসে দেখ আমার মত।
আজন্মের অভিমান নিয়ে প্রত্যাশাহীন ভালবাসা-
সহজ নয়, খুব সহজ নয়।
৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


