একটা জীবন পর তোর সাথে কথা হল-
শুধু বলে যাওয়া, তবু বলা হল না কিছুই।
তোর আঙ্গুল থেকে ভালবাসার ঘ্রাণ
নিলনা আমার আঙ্গুল!
তোর অবাধ্য-অবিশ্বাস্য চুলে
আমার তপ্ত চোখের ঘুম হলনা!
বলা হলনা তোর চোখে ডুব দিয়ে
দু'দন্ড শান্তি পাবে আমার আকাশ।
নিঃশ্বাসের ঝড় হলনা,
উন্মাতাল হাসি হলনা,
শুধু প্রাণহীন ভাব বিনিময়-
অকারন শাসন হলনা,
হলনা আদুরে আবদার!
এমন বাণিজ্যিক সংবাদ শিরোনাম হবে-
শুধু বলে যাওয়া, তবু বলা হবেনা কিছুই...
এমনভাবে কথা হবে- সত্যি! ভাবিনি কোনদিন।
ঢাকা, মে ৩০, ২০১৪
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



