somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলুদ পান্জাবীর হিমু অথবা লাল শার্টের লিমু

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ভোরবেলায় অন্যবিকাশ প্রকাশনীর আজহার সাহেবের ক্রমাগত টেলিফোন আমাকে অতিষ্ঠ করে তুলেছিলো। তার কথামত আমি হচ্ছি আধুনিক হুমায়ুন আহমেদ। তার মতোই সহজ সরল কথার জালে মানুষকে আমি নাকি আটকে ফেলতে পারি। হিমু'র মতোই আরেকটা যুগান্তকারী চরিত্র সৃষ্টি করা নাকি শুধু আমার পক্ষে সম্ভব। এইবারের বইমেলায় আমার বই বের হলেই ত নাকি মার-মার কাট-কাট করে বিক্রী হয়ে যাবে। বললাম, "আজহার সাহেব - শুধুশুধু লং ডিসটেন্স কল করে আপনি সময় ও টাকা দুইটাই নষ্ট করছেন। আমাকে দিয়ে হবেনা।"

আজহার সাহেব বললেন: "দেখুন আপনার লেখা আমি পড়েছি। পাকা জহুরীর মতো আমি আপনাকে খুঁজে নিয়েছি। হুমায়ুন আহমেদ-এর নাম ছোট করলে যেমন হু-আ তেমনি আপনাকে ছোট করলে বা-আ। হলুদ পান্জাবি পরা হিমুর বদলে আপনার থাকবে লাল শার্ট পরা লিমু। যেহেতু হিমু'র কোনো পকেট নেই তাই লিমু'র শার্টে থাকবে অনেকগুলো পকেট। কারণ সে হবে একজন সুনিপুন চোর এবং পকেট মার। সাধারণ মানুষের পকেট কেটে তাদেরকে বিপদে ফেলাই হবে তার কাজ। তারপরেও কোনো এক বিচিত্র কারণে সে হবে মানুষের কাছে হিরো। ভাই আপনি না করিয়েন না। আমি ধ্রুব রে দিয়া প্রচ্ছদের কাজ ও করাই রাখসি।"

আমি বললাম: "ভাই সব যখন রেডিই। তখন আপনি কাউকে দিয়ে করাই নিতে পারেন। আমার সময় নাই। আমাকে দয়া করে মাপ করেন।" বলেই খট করে ফোনটা রেখে দিলাম।

উরে বাপরে-মারে চিৎকার করতে করতে আমার ধ্যান ভাংলো। দেখি হাত কেটে অঝোরে রক্ত পড়ছে। কিছুদিন ধরে বউটা কানের কাছে ঘ্যান ঘ্যান করছিলো আনারস খাবে বলে। গতকালকে বহু খুঁজে টেসকো সুপারমার্কেট থেকে আনারস এনেছি। আজকে কাটতে গিয়ে হাত কেটে রক্ত ঝরছে। হঠাৎ যেনো দেখতে পেলাম লাল রক্ত আর লাল রংয়ের শার্ট পড়া লিমু মিশে গিয়ে সাদা কাটিং বোর্ডের উপরে একাকার হয়ে গেছে। কল্পনার রং কি লাল হয়?

অফটপিক: লিমু নিয়ে সিরিজ লেখা শুরু করবো নাকি?
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×