অভিনন্দন বাংলাদেশ
২২ শে মার্চ, ২০১২ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রত্যাশা ছিলো আকাশচুম্বি। কিন্তু তার ভারে যে আমাদের ছেলেরা নুঁয়ে পড়েনি তা শেষ বল পর্যন্ত লড়াই করা দেখে বোঝা যাচ্ছে। যেখানে আগে আমরা সন্মানজনক হার প্রত্যাশা করতাম সেখানে এইবার লড়াকু মানসিকতা দিয়ে আমদের ছেলেরা দলকে একেবারে শিরোপার দোরগোড়ায় নিয়ে গিয়েছিলো। জয়ের ব্যবধান একদম সামান্য বলেই আফসোস বেশী হচ্ছে। ফলাফল যাই হোক, জিতেছি আমরাই। আমাদের দলকে এখন থেকে সবাই সমীহ করবে। আমাদের ছেলেরা তাদের লড়াকু মনোভাব দিয়ে এই সমীহ আদায় করেছে। তাই অভিনন্দন বাংলাদেশ।
লাল আর সবুজে রাঙানো গ্যালারীটা যতবার দেখেছি ততবারই মনটা উদ্বেল হয়েছে। এই সুদূর প্রবাস জীবনে দেশের জন্য টান প্রতি পরতে পরতে অনুভব করেছি। দেশের দর্শকরা সুন্দর করে তাদের দলকে উৎসাহ দিয়েছে। কোনোরকম বিশৃংখলা দেখা যায়নি। এমন কি হেরে যাওয়ার পর উগ্র মনোভাব না দেখিয়ে বরং বাংলাদেশ জিন্দাবাদ বলে দর্শকরা যেভাবে অকুন্ঠ সমর্থন জানিয়েছেন তাতেই বোঝা যায় আমরা এগিয়ে যাচ্ছি। নইলে কবেই মাঠে বোতল আর ইট ছুঁড়ে বিশ্বের কাছে নিজেদেরকে ছোট করে ফেলতাম। তাই অভিনন্দন বাংলাদেশ।
মাঠের যে এগারটি ছেলে একাট্টা হয়ে যেমন সাবেক ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ধরাশায়ী করেছে তেমনি আমরা পুরো জাতি কি পারিনা এক হয়ে আমাদের বড় বড় সমস্যাগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে??? যদি ক্রিকেট খেলা থেকে আমরা এই শিক্ষা সত্যিকারভাবে কাজে লাগাতে পারি তাহলে তোমাকে আগাম অভিনন্দন বাংলাদেশ। তোমার বিজয়রথ কেউ থামাতে পারবেনা
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১২ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন