somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প: কাচাগোল্লা

১২ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটি বন্ধ। বড় একটা ব্যাগ নিয়ে রাজশাহী স্টেশনে চলে এলাম। যথা সময়ে ট্রেনও ছাড়লো। কিন্তু সমম্যা হলো আশেপাশে সমবয়েসী কেউ নেই। মোটাসোটা গুরুগম্ভীর এক ভদ্রলোক বসেছে পাশে। কী আর করার তার সাথেই ভাব জমানোর চেষ্টা চালালাম। খুব একটা লাভ হলো না, অবশেষে একটা মাসুদ রানা বের করে পড়তে শুরু করে দিলাম।

নাটোর এসে ট্রেন থামতেই ভদ্রলোক উঠে কোথায় যেন গেলেন আর ফিরে এলেন একটা কাচাগোল্লার প্যাকেট নিয়ে। আমিও কিনবো কি না ভাবতে ভাবতেই ট্রেন ছেড়ে দিল। আমার আর কেনা হলো না। আহা, নাটোরের কাচাগোল্লা! কত দিন খাই না! আমার কেনা হলো না তো কী হয়েছে, হাতের কাছেই যখন একটা প্যাকেট দেখা যাচ্ছে সেটার তো ভাগ নিতে পারি!

ভদ্রলোক কাচাগোল্লার প্যাকেটটা ব্যাগে ভরে ফেললেন।

ট্রেন চলছে, আমি ভাবছি।

এক হকারের কাছে বাদাম কিনলাম দশ টাকার। অনেক বাদাম, হাতে ধরে রাখাও মুশকিল। মোটু ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বললাম, “বড় ভাই, বাদাম নেন। ভাল বাদাম।”
ভদ্রলোক ইচ্ছা না থাকা সত্ত্বেও কয়েকটা বাদাম নিলেন। এই তো সুযোগ পেয়ে গেলাম। মোটু ভদ্রলোকের দিকে আরেকটু এগিয়ে গেলাম, “বড় ভাই মনে হয়, কাচাগোল্লা কিনলেন?”
“জ্বী ভাই।”
“আপনি কি আগে কখনও এখানে কাচাগোল্লা কিনেছেন?”
“না। কিন্তু কেন বলুন তো?”
“আচ্ছা আপনি কি প্যাকেট করা অবস্থায় কিনলেন, না আপনার সামনে প্যাকেট করলো?”
“প্যাকেট তো করাই ছিল!”
ঠিক এই উত্তরটাই অপেক্ষা করছিলাম। সরুচোখে ফিসফিস করে বললাম, “এরা প্যাকেটের তলায় পুরু একটা মাটির লেয়ার লাগিয়ে দেয়। বুঝলেন, যত ঠগবাজের দল এখানে এসে জুটেছে।”
ভদ্রলোক শংকিত চোখে আমার দিকে তাকালেন। আশে পাশে একনজর চোখ বুলিয়ে নিলেন, কেউ তাকে দেখছে কিনা! এবার দ্রুত হাত ঢোকালেন ব্যাগের ভেতর। প্যাকেটটির তলায় হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালভাবে পরীক্ষা করলেন। তারপর একটা বিজয়ীর হাসি দিয়ে বললেন, “নাহ, এই যাত্রায় বেঁচে গেছি মনে হয়!”
মুখের রেখা অপরিবর্তিত রেখেই বললাম, “যাক দু’চারটা ভাল লোক পৃথিবীতে বেঁচে আছে এখনো। কাচাগোল্লাগুলো বেশ টেষ্টি হবে মনে হয়। নেন বড় ভাই, বাদাম খান।”
তিনি অল্প হেসে বাদাম নিলেন। তারপর কাচাগোল্লার প্যাকেট খুলতে খুলতে বললেন, “বাদামগুলো তাড়াতাড়ি শেষ করুন। এগুলো খেয়ে ফেলবো।”
“না না কী বলেন, ওগুলো বাসার জন্য কিনেছেন। এখানে খেয়ে ফেলা ঠিক হবে না।”
মোটু ভদ্রলোক জোড় গলায় বললেন, “ও কথা রাখুন, আগে বিছমিল্লাহ করুন তো!”


-------------------------------------------------------------------------------

অন্য গল্প গুলো:
- বৃষ্টিস্নান
- কথপোকথন
- ভয়

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×