somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না ফেরার দেশে চলে গেলেন একজন দিলীপ চক্রবর্তী!

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার বাইরে ছিলাম কয়েকদিন। ফেসবুকের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এসেই শুনি দিলীপ চক্রবর্তী মারা গেছেন। হুমায়ুন আহমেদ স্যারের মত অতটা জনপ্রিয় না হলেও অনেকেই হয়তো এত কম বয়সে (মাত্র ৪২ বছর) তাঁর চলে যাওয়াটা মেনে নিতে পারেন নি। তাঁর নিত্যপুরাণ নাটকটা আরেকবার দেখার ইচ্ছে ছিল যা আর কখনোই পূরণ হবে না। কারণ না ফেরার দেশে যাবার যে মিছিল সেখানে শামিল হলেন একজন দিলীপ চক্রবর্তী। গত ১৭ই সেপ্টেম্বর ফার্মগেটের নিজ বাসভবনে হঠাৎ হার্ড এ্যাটাক করে মৃত্যুবরণ করেন এই ক্ষণজন্ম অকৃতদার লোকটি।





তাঁর সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমি তাঁর একজন ভক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দেশ নাটকের "নিত্যপুরাণ" নাটকে তাঁকে দেখেছিলাম প্রথম। তাঁর অসাধারণ বলিষ্ঠ অভিনয়ে অভিভূত হয়ে গিয়েছিলাম সেদিন, যা কখনো ভুলতে পারবো না। মঞ্চনাটক এর পর আরো অনেকগুলো দেখেছি কিন্তু সেদিনের সেই দিলীপদা' ছিলেন অসাধারণ। পরিচয় বলতে এই। পরবর্তীতে ফেসবুকে তিনি আমার ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করেছিলেন বলে আমি যার পরনাই আনন্দিত হয়েছিলাম।

মূলত তিনি ছিলেন মঞ্চের মানুষ। ১৯৮৯ সালে দেশ নাটকের সাথে যুক্ত হন। এরপর টানা চার বছর মঞ্চে কাজ করার পর টিভি নাটকে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- মেজবাউর রহমান সুমনের ‘দখিনের জানালার খোলা আলো আসে ফিরে যায়’, দীপংকর দীপনের ‘টেম্পু’, শিহাব শাহিনের ‘মামুলি একটা মানুষ’সহ আরো বেশ কিছু খন্ড ও ধারাবাহিক নাটক ।

এছাড়া নাটকের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে নোমান রবিনের পরিচালনায় ‘কমন জেন্ডার’ এবং বেলাল আহমেদের ‘অনিশ্চিত যাত্রা’। অভিনয়ের পাশাপাশি তিনি নাটকও লিখতেন। তার লেখা বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘একাকিত্ব, মানুষ, মাইক মাস্টার,সন্দেহ প্রভৃতি।














তাঁর আত্মার শান্তি কামনা করছি।

তাঁর ফেসবুক প্রোফাইল লিংক: http://www.facebook.com/dilip.chakrabarty যা আর কখনোই আপডেট হবে না।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×