
হঠাৎ আবিস্কার করলাম সামুতে ১২ বছর পেরিয়ে গেছে!
আসলে ব্যাপারটা এমন যে, বারো বছর আগে ফেসবুকে কেউ একজন কোনো এক পোষ্টের কমেন্টে সামুর একটা লিংক শেয়ার করেছিল! নিতান্তই কৌতুহলবশতঃ দেখতে এসেছিলাম! তারপর বেশ কিছুদিন দেখলাম, বিভিন্ন পোষ্ট পড়লাম, মাঝে মধ্যে মন্তব্য করার ইচ্ছা হতো কিন্তু সাইনআপ করার সাহস পাচ্ছিলাম না। আসলে কী লিখবো, লেখা হবে কি না, ব্লগ একটা কঠিন শব্দ ইত্যাদি ইত্যাদি। অবশেষে একদিন সাইনআপ করেই ফেললাম কিন্তু অনেক সীমাবদ্ধতা। অন্যের পোষ্টে মন্তব্য করা যায় না, লেখা প্রথম পাতায় আসে না.... । আবার অন্যদিকে আমার লেখাও খুব একটা মানসম্পন্ন না যে মডুরা দ্রুত সেফ ঘোষণা করবেন! তাছাড়া মাঝে মধ্যে যেসকল ক্যাচাল লেগে থাকতো আমি সেগুলোর নিরব দর্শক ছিলাম, মন্তব্য-প্লাস-মাইনাসও দিতাম না। ক্যাচাল ভালো লাগতো না, এখনো ভালো লাগে না।
যাইহোক, খুব অনিয়মিতভাবে ১২ বছর পেরিয়ে গেছে। চাকরি বাকরির চাপ থাকে, ব্যক্তিগত জীবনের চাপ থাকে। নিয়মিত হতে পারি না। তবে প্রায়ই সামুতে আসি, বিভিন্ন লেখা পড়ি, আলসেমী করে লগিন করা হয় না। মন্তব্যও করা হয় না। পোষ্ট তো আরো অনিয়মিত। আসলে আমার প্রোডাকশন রেট খুব কম।
সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




