somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রিডি প্রিন্টিং ; এক বিস্ময়

৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থ্রিডি প্রিন্টার এর নাম শুনেছেন নিশ্চয়? এরিমধ্যে অনেক বিস্ময় উপহার দেয়া এ যন্ত্র দ্বারা কিডনি থেকে শুরু করে বন্দুক, গাড়ি, কৃত্রিম হাত-
পা সংযোজন, শিল্পকর্মের প্রতিরূপ (রেপ্লিকা) তৈরির
মতো কাজে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির
ব্যবহারে আগামী কয়েক দশকে আমাদের জীবনযাত্রায়
অভাবনীয় পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাপারটা অনেকটা ইন্টারনেটের বহুমাত্রিক প্রভাবের
সঙ্গে তুলনীয়।

যেভাবে কাজ করে :
ডিজিটাল অনুরূপ থেকে ত্রিমাত্রিক (থ্রিডি) কঠিন বস্তু
হুবহু তৈরি করতে পারে এই বিশেষ প্রিন্টার। যন্ত্রাংশ
উৎপাদন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রযুক্তি।

১. কম্পিউটার -সহায়ক সফটওয়্যার ব্যবহার
করে একটি থ্রিডি ছবি তৈরি করা হয়।

২. প্রিন্টারে সিএডি ফাইল পাঠানো হয়।
প্লাস্টিক ফিলামেন্টে মোটরের মাধ্যমে প্লাস্টিক
গলিয়ে একটি সরু মুখ (নজল) দিয়ে বের করা হয়।

৩. প্রিন্টারটি তরল, গুঁড়া, কাগজ বা ধাতব বস্তুর স্তর
তৈরি করে এবং পর্যায়ক্রমে একটি কাঙ্ক্ষিত বস্তুর অনুরূপ
গঠন করে।

যেসব পরিবর্তন আসবে :

অস্ত্রসস্ত্র :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের
একটি প্রতিষ্ঠান চলতি মাসের শুরুতে একটি বন্দুকের
(শটগান) রেপ্লিকা তৈরি করেছে। শটগানটি ১৯১১ সালের
তৈরি। তবে থ্রিডি প্রিন্টারে অস্ত্র তৈরির
প্রক্রিয়াটি এখনো অনেক ব্যয়বহুল, জটিল, সময়সাপেক্ষ
এবং বিপজ্জনক বলে গবেষকেরা জানিয়েছেন।

শিল্পকলা:
ফ্রান্সের ল্যুভর জাদুঘরের বিখ্যাত কোনো ভাস্কর্যের
রেপ্লিকা থ্রিডি প্রিন্টারে তৈরি করা সম্ভব?
গবেষকেরা সেই চেষ্টা করে চলেছেন। তবে সমস্যা হলো,
জাদুঘর কর্তৃপক্ষের কড়া নিয়মকানুনের কারণে বিভিন্ন
ধ্রুপদি শিল্পকর্ম গবেষকদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

মোটরগাড়ি :
কানাডায় প্লাস্টিক ও স্টিল ব্যবহার
করে থ্রিডি প্রিন্টারে একটি ত্রিমাত্রিক
মোটরগাড়ি (উর্বি) তৈরি করা হয়েছে। নির্মাতা জিম কর
বলছেন, ভবিষ্যতে তিনি এই গাড়ির দাম ১৬ হাজার মার্কিন
ডলারে সীমিত রাখতে পারবেন।

অলংকার :
থ্রিডি প্রিন্টার সাশ্রয়ী ও দ্রুততর সময়ে বিভিন্ন অলংকার
তৈরি করতে পারে। এ প্রযুক্তিতে একটি গয়না থেকে সহজেই
শত শত প্রতিরূপ তৈরি করা সম্ভব।

কৃত্রিম হাত-পা :
নিখুঁতভাবে স্থাপনযোগ্য কৃত্রিম হাত-
পা তৈরিতে থ্রিডি প্রিন্টার কার্যকর হতে পারে। এসব
অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়
বৈদ্যুতিক যন্ত্রাংশও তৈরি করবে থ্রিডি প্রিন্টার।

প্রতিস্থাপনযোগ্য যন্ত্রাংশ :
মহাকাশযানের যন্ত্রাংশ থেকে শুরু করে সাধারণ মানুষের
ব্যবহার্য পোশাকের বিরল বোতাম পর্যন্ত
তৈরি করতে পারবে থ্রিডি প্রিন্টার!!
Click This Link Click This Link Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ দুপুর ২:৩৯
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×