somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজেই ভাংগা যাবে না ক্রিকেট বিশ্বকাপের যে রেকর্ডগুলো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপ, ক্রিকেটের সবচেয়ে বড় আসর। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশের আসর। কিন্তু একই সাথে খেলোয়াড়দের জন্য সবচেয়ে চাপেরও আসর। কিন্তু সেই বিশ্বকাপে কিছু কিছু মানুষ করে দেখিয়েছেন এমন কিছু যা বিস্ময়কর। তুলে ধরছি বিশ্বকাপ ক্রিকেটের সেই রেকর্ডগুলো যা ভাংগা কঠিন, কিংবা অসম্ভব!


১. বিশ্বকাপে সবচেয়ে বেশী ৫০+ ইনিংস :: টেন্ডুলকার, এতই বেশী ব্যাটিং রেকর্ড এই মানুষটির নামের পাশে যা গননা করাও কঠিন। ডিসিপ্লিন আর ট্যালেন্ট এর মিশ্রনে অনন্য এ খেলোয়ার বিশ্বকাপে ৫০+ ইনিংস খেলেছেন ২১টি! তাও মাত্র ৪৪ ইনিংসে! এজন্য তাকে অবশ্য খেলতে হয়েছে ৬টি বিশ্বকাপ। তার রেকর্ডটি কতটা দামী তা বোঝা যায়, যখন দেখা যায় খোদ রিকি পন্টিং তারচেয়ে বিশ্বকাপে এক ম্যাচ বেশী খেলেও ৫০+ ইনিংস খেলেছেন ১১টি!
হালের খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশী ৫০+ স্কোর সাংগাকারা ও মাহেলা জয়াবরধনের ৮ টি করে। এতেই বোঝা যায়, খুব টাড়াতাড়ি ভাংগছে না রেকর্ডটি ।



২. বিশ্বকাপে সবচেয়ে বেশী উইকেট :: মাত্র ২ জনই পিউর বোলার এখন পর‍্যন্ত ৫টি বিশ্বকাপ খেলেছেন, ওয়াসিম আকরাম এবং মুরালিধরন যদিনা আপনি ড্যানিয়েল ভেট্টোরীকেও হিসেবে রাখেন! যিনি কিনা পুরো '৯৯ বিশ্বকাপ কাটিয়েছেন ডাগ-আউটে।

এমনকি ৫টি বিশ্বকাপেও যদি আপনি ভাংগতে চান গ্লেন ম্যাকগ্রার বিশ্বকাপে নেওয়া উইকেটের রেকর্ড, আপনাকে নিতে হবে প্রতি বিশ্বকাপে ১৪টি করে উইকেট!

যেখানে গ্লেন ম্যাকগ্রা ৪ বিশ্বকাপেই নিয়েছেন ৭১টি উইকেট! প্রতি বিশ্বকাপে প্রায় ১৮ টি করে, ২০ এর নিচে এভারেজ এবং ৪ এর নিচে ইকোনোমি বজায় রেখে! ব্যাটিং ফ্রেন্ডলি এই খেলায় এই রেকর্ড, ভাবা যায়!

বোলিং লিজেন্ড মুরালিধরনের সমান ইনিংসে উইকেট ৬৮টি, কিন্তু তিনি বিশ্বকাপ খেলেছেন একটি বেশী। বর্তমান খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট মালিংগার ৩১ টি।
মনে হচ্ছে না, আগামি অন্তত ৩ বিশ্বকাপে এ রেকর্ড ভাংছে!
আর ততদিন এটাকে আনব্রেকেবল উপাধি দিতে বাধা কিসে!!



৩. ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশী জয় :: রিকি পন্টিং, এক কথায় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন। মুল কারন অবশ্যই তার অধীনে থাকদলটি , যা কিনা উপাধি পেয়েছিলো "দ্যা ইনভিনসিবল" হিসেবে। যে দলটা নিয়ে তিনি বিশ্বকাপে জিতেছেন ২৬ টি ম্যাচ, লেগেছে ২৯ টি মাত্র ম্যাচ!

উইনিং পারসেন্টেজ ৯২.৮৫! সবচেয়ে কাছাকাছি থাকা ক্লাইভ লয়েডের উইনিং পারসেন্টেজ ৮৮.২৩। সৌরভ গাংগুলী এবং ধোনীও ৮০+ পারসেন্টেজ বজায় রেখেছেন, তবে তা মাত্র ১ টি ওয়ার্ল্ডকাপে।

কিন্তু যে জিনিসটা তাকে নিয়ে গেছে ধরা ছোয়ার বাইরে, তা হলো তার ২৬ টি জয়, যেখানে ২য় স্থানে থাকা ফ্লেমিংয়ের জয় ৩ বিশ্বকাপে ১৬টি।

২০০৩ অথবা ২০০৭ এর অস্ট্রেলিয়ার মত ইনভিনসিবল দল আবার না আসাতক এ রেকর্ড অক্ষতই থাকবে বলা যায়!



৪. এক ইনিংসে সবচেয়ে সবচেয়ে ইকোনোমিকাল বোলিং :: বিষান সিং বেদী যখন ১৯৭৫ এর বিশ্বকাপে ১২ ওভারে ছয় রানের একটা স্পেল করেন, তিনি হয়তো এমন একটা রেকর্ড করেছেন, যা আর ভাংগা সম্ভব বলে মনে হচ্ছে না!

১৯৭৯ আর ১৯৯৯ এ যথাক্রমে ইংল্যান্ডের সিএম ওল্ড এবং গ্রেট কার্টলি এম্ব্রোস ফুল স্পেলে ৮ রান দেন কিন্তু ওই পর্যন্তই! ২০০০ সালের পর এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে কম রান দেওয়া বোলার জেসন গিলেস্পি ১০ ওভারে ১৩ রান!

মুলত হালের ব্যাটিং সহায়ক উইকেটই রেকর্ডটিকে অনুমোদন দিচ্ছে "আনব্রেকেবল" হিসেবে।



৫. বিশ্বকাপে সবচেয়ে বেশী রান :: তার অনেক রেকর্ড এর মতই আরেকটি "হয়তো আনব্রেকেবল" রেকর্ড! শচীন টেন্ডুলকার তার ওয়ার্ল্ডকাপ জার্নির পথে করেছেন ৫৬.৯৫ এভারেজে ২২৭৪ রান, খেলেছেন ৪৪ টি ইনিংস।

সবচেয়ে কাছে থাকা রিকি পন্টিং, যিনি কিনা ৫টি ওয়ার্ল্ডকাপ খেলে জিতেছেনই তিনটি, তিনিও করতে পারেননি ১৭৪৩ এর চেয়ে বেশী রান, টেন্ডুলকারের চেয়ে এক ইনিংস বেশী খেলেও! এতেই বোঝা যায় রেকর্ডটির মাহাত্ম্য।

বর্তমান খেলোয়াড়দের মধ্যে সাংগাকারার সর্বোচ্চ ৯৯১, আর স্বয়ং ব্যাটিং জিনিয়াস এবিডি ভিলিয়ারস এর ৭২৫ রান মনে করিয়ে দেয় রেকর্ডটি সহজে ভাংগার জন্য তৈরী হয়নি।





এই ছিলো সেই রেকর্ডগুলো, যা করার জন্য প্রয়োজন দৃঢ় মানসিকতা, ট্যালেন্ট আর ধারাবাহিকতার সর্বোচ্চ সমন্বয়, দেখাই যাক না, সত্যিই আনব্রেকেবল থাকে কিনা রেকর্ডগুলো!

[পূর্বে প্রকাশ করেছি bspn24.com এ]
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×