
আমার ফেসবুকে বন্ধু তালিকায় খুব ভালো-ভালো চিত্রশিল্পী আছেন, যাদের আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে যাই। অসাধারণ প্রতিভা উনাদের, যা আল্লাহ্ দান করেছেন।

হঠাৎ মনে হলো আমিও কি চেষ্টা করবো, যদিও আমার উনাদের প্রতিভার ১০০ ভাগের ০০.০১ নেই তবু অযথায় চেষ্টা, এই যে মনে ভাবনা জাগে তাই!

নিজেকে চেনার চেষ্টা, আসলে জীবনে যা করেছি সবগুলোর সবটুকু করিনি, কিছুটা করেই থেমে গেলাম এবং অন্য দিকে পা বাড়ালাম। অনেকের বেলায় এমন হয় আমিও উনাদের দলে রয়ে গেলাম।

পেন্সিলে কাগজের উপর বাচ্চাদের মতো হাত ঘুরালাম, আর তাতেই সন্তুষ্ট এবং মনকে বুঝাতে পেরেছি "তোমার দ্বারা এই হবে না বরং তুমি কবিতা, ছড়া নিয়েই থাক পারলে কিছু গান লিখতে চেষ্টা করো" বেস আমার হুঁশ এসে গেছে।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




