somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার তোরা মানুষ হ

০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৃতীয় গোলটার পর জার্মান স্বেতাঙ্গীনির বক্ষ যেভাবে লাফাচ্ছিল আমি টের পাচ্ছিলাম আমার ধড় তার চেয়ে জোরে নাচছে। যদিও জানেন আমি ব্রাজিলের সমর্থক। কিন্তু মনের কোনে একটু সহানুভূতি ঠিকই ছিল আর্জেন্টিনার জন্য। মন আমার দুই ভাগ হয়ে গিয়েছিল। এক অংশ বলছিল আর্জেন্টিনা জিতুক, আরেক অংশ বলছিল না - কাল ওরা যা করল আমাদের নিয়ে তাতে ওদের হারাই উচিত।

সবচেয়ে বড় খেলাটা খেলল বোধহয় সৃষ্টিকর্তাই, যদি আর্জেন্টিনা জিতত তাহলে আজ আমাদের কি অবস্থা হতো কল্পনাই করা যায় না?

আমরা বাঙ্গালীরা যে সব ব্যাপারেই অতি বাড়াবাড়ি করি বিশ্বকাপ আবার তা প্রমাণ করলো। শুধু কি তাই, অন্যের সুখে-দুঃখে একটু বাঁশ না দিতে পারলে আমাদের যেন শান্তি হয় না। ব্রাজিল-পর্তুগাল ম্যাচ দেখবো বলে তাড়াতাড়ি বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখি চিৎকার, ভাবলাম ব্রাজিল বোধহয় গোল করছে। তাড়াতাড়ি দৌড়ে রাস্তার পাশে টিভির সামনে গিয়ে গিয়ে দেখি আর্জেন্টিনার সমর্থকরা চিৎকার করছে পতুর্গালের হয়ে। আমি পুরা বেকুব। বিষয় হইলো, রোনালদো শর্ট করেছে ব্রাজিলের গোলমুখে। বলতেছে হালারপুত! (রোনালদো) ক্লাবে খেললে তো ঠিকই পারতি, এহন পারস না। ব্রাজিলের সমর্কেদের মুখে কোনো রা নেই। বুঝলাম না ব্রাজিল জিতলে ওদের কি সমস্যা? পরশু ব্রাজিল হারার পর পরবর্তী ২ ঘণ্টায় যে কি হইলো রাস্তায় সেটা বোধহয় না বললেও চলবে। প্রশ্ন হচ্ছে অন্যের দুঃখ আমাদের এতো সুখ সুখ লাগে কেন?

একই অবস্থা ব্রাজিলের সমর্থকদেরও। তবে আমি ব্রাজিল সমর্থক বলে বলছি না, আমার মনে হয় আর্জেন্টিনার সার্পোটাররা একটু উগ্রই। তবে ব্রাজিলের সমথর্করা কিন্তু ঠিকই একটা অর্জন করে ফেলেছে। ইয়াহু!তে দেখলাম বাংলাদেশী সমর্থকদের নিয়ে একটা আর্টিকেল। চাইলে কেউ দেখতে পারেন।
Click This Link

কেন অর্জন বললাম? নিকট অতীতে ইয়াহুতে ড. ইউনুসের নোবেল পাওয়া আর নিমতলী অগ্নিকান্ডের খবর ছাড়া বাংলাদেশ নিয়ে ইয়াহুতে কোন সংবাদ দেখেছি বলে মনে হয় না।

আমাদের বেড়ে উঠার সময়ে ম্যারাডোনাই ছিল আমাদের হিরো। কিন্তু তবুও কিভাবে যেন আমি ব্রাজিলের সমর্থক হয়ে গেলাম। হতে পারে ব্রাজিলের ফুটবল সৌন্দর্যের গল্প শুনে শুনে। তবুও ম্যারাডোনার জন্য সবসময়ই একটা দুর্বলতা ছিল। লোকটা ফুটবলকে অনেক কিছু দিয়েছে। ব্রাজিল হারার পর চাইছিলাম অন্তত ম্যারাডোনার জন্যও হলেও আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতুক। ৯০ এ তার চোখের জল এখনো চোখে ভাসে, কালও দেখলাম তা। কিংবদন্তীর চোখের জল!

মেসি তেভেজরা হয়তো আরো বিশ্বকাপ খেলবে, জিতবেও হয়তো। কিন্তু সে অর্জনে কি আর ম্যারাডোনা থাকবে?





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×