ইমিগ্রেশনে সংক্ষিপ্ত নাটক
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্লেন থেকে নেমে বিমান বন্দরের নীচতলার ইমিগ্রেশন লাইনে দাড়ালাম পাসপোর্টে সীল-ছাপ্পোড় নিতে। যথারীতি আশেপাশের মানুষজনকে মাপতে গিয়ে দেখলাম পাশের লাইনের সমনের দিকে এক কন্যাসহ মহিলা দাঁড়িয়ে। দেশী মহিলা উইথ বৃটিশ পাসপোর্ট। কালো টি শার্ট, জিন্স, মেয়ের কানে হেড ফোন। ইমিগ্রেশন অফিসারের ডেস্কের সামনে আসার পর বিদেশী পাসপোর্ট দেখে তাকে অফিসার বললোঃ আপনাকে এর্যািইভাল (arrival) ভিসা নিতে হবে। মহিলা গেলো ক্ষেপে, সমানে সিলেটী ও ইংলিশ মারার সারমর্ম হল- তিনি বাঙ্গালী, তিনাকে কেন ভিসা নিতে হবে? ইমিগ্রেশন অফিসার উৎসাহ নিয়ে বললোঃ হবেনা ম্যাডাম, আপনার বিদেশী পাসপোর্ট। কোন উপায় নাই।
মহিলাও কম যায় না। পিছনের লাইনে থাকা মেয়ের হাত ধরে হ্যাচকা টান দিয়ে ডেস্কের পাশ দিয়ে ইয়োলো লাইন পেরিয়ে দৌড়। অফিসার হৈ হৈ করে উঠলেন। ৩/৪ টা কাউন্টার বন্ধ করে সব ইমিগ্রেশন পুলিশ তাদের ২ জনের পেছন পেছন। কি কান্ড!!! আমরা আম জনতা হা করে গিলছি সব।
এরপরের ঘটনা সংক্ষিপ্ত। কন্যাসহ মহিলা আটক, বড় কর্তার আগমন। হাল্কা বাতচিত। দরকষাকষি অতঃপর সিস্টেম। সব্বাই খুশ আর তাদের সসম্মানে বিদায়। ব্যপারটা হলো এর্যাকইভাল (arrival) ভিসার জন্য লাগে ৬০ ডলার। ২ জনের ১২০ ডলার। এটা না দেওয়ার জন্নই তার এই ১০০ মিটার স্প্রিন্টারে উর্দ্ধশ্বাসে দৌড়। পরে লাগেজ নিতে গিয়ে জানলাম তারা নাকি সিস্টেম করসে মাত্র ২০ পাউন্ডে (সুপার সেভ)। চালু মাল!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন