somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলনের ইতিহাস--৩

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখান থেকেই ঘটনা ক্রমে আন্দোলনমূখী হতে থাকে। এরপর সংগ্রাম পরিষদ ১৯৪৮ সালের মার্চ মাসের পহেলা সপ্তাহে ১১ মার্চ কে প্রতিবাদ দিবস ঘোষনা করে বিভিন্ন পত্রিকায় বিব্ৃতি দেয়, সেদিন সাধারন ধর্মঘাট পালন করা হবে। মজলিস কর্মীদের দিনরাত পরিশ্রমের ফলে ছাত্রসমাজের চিন্তাধারার পরিবর্তন ঘটে এবং সর্ব্বস্তরের কর্মীরা আন্দোলনকে সক্রিয়ভাবে সাহায্য করতে এগিয়ে আসেন।
১৯৪৮ সালের ১১ ই মার্চ ছিল ভাষা আন্দোলনের ইতিহাস এ প্রথম সংঘটিত গণবিক্ষোভ দিবস। বস্তুতঃ ১১ মার্চ এর বিক্ষোভ এবং আন্দোলন এর ফলেই রাষ্ট্রভাষার প্রশ্নে নাজিমুদ্দিন সরকার এর সাথে ছাত্র সংগ্রাম পরিষদ এর ৭ দফা চুক্তি হয়।
দাবীগুলো ছিলো---
১। অবিলম্বে বাংলাকে পূর্ববঙ্গের সরকারী ভাষা, আদালত এর ভাষা ও শিক্ষা মাধ্্যম ঘোষনা করতে হবে।
২। কেন্দ্রীয় গভর্নর যাহাতে বাঙলা কে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে নেন, সে জন্য পূর্ববঙ্গ ব্যবস্থা পরিষদ এ একটি প্রস্তাব পাশ করিয়া কেন্দ্রীয় গভর্ণর এর নিকট তাহা পাঠাতে হইবে।
৩। ভাষা আন্দোলনের সময় যারা বন্দী হইয়াছেন তাহাদের বিনা শর্তে মুক্তি দিতে হবে।
৪। ভাষা আন্দোলনের সময়ে ইত্তেহাদ, অমৃতবাজার, আনন্দবাজার প্রভৃতি পত্রিকার উপর যে নিষেধাগ্গা জারি হয়-তাহা উঠাইয়া লইতে হবে।
৫। ভাষা আন্দোলনে জড়িত ছিল বলে কোন কর্মকর্তা কর্মচারীকে কোন রকমের শাস্তি দেয়া যাবে না।
৬।প্রেসনোট বাহির করিয়া সরকার ঘোষনা করিবেন যে, ভাষা আন্দোলন কোনমতেই রাষ্ট্রের শত্রুদের দ্বারা পরিচালিত হয় নাই।
৭। ভাষা আন্দোলন দমাইবার জন্য সরকার যে কার্যক্রম লইয়াছে তজ্জন্য প্রকাশ্যভাবে নাজিমুদ্দিন সাহেবকে ক্ষমা চাহিতে হইবে।
চলবে---
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×