somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলনের ইতিহাস--৪

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য গঠিত হ্য় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যার প্রথম আহবায়ক ছিলেন তমদ্দুন মজলিস নেতা অধ্যপক নূরুল হক ভুইয়া। ভাষা আন্দোলন সম্পর্কে তৎকালিন রাজনীতিবিদদের আচরন সম্পর্কে প্রিন্সিপাল আবুল কাসেম বলেন, "এই পর্যন্ত তমদ্দুন মজলিসের পক্ষে আমরা এককভাবে আন্দোলনটিকে আগাইয়া নিয়ে যাইতেছিলাম। এই আন্দোলনকে সাহায্য করিবার জন্য আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাই। মুসলিম লীগ ইহাকে মোটেই আমল দেয় নাই, কংগ্রেস কর্মীরা ইহার নাম শুনেই আতকে উঠেন। ঢাকা জজ কোর্টের পিছনে কমূনিষ্ট পার্টির যে বিরাট অফিস ছিল, তাহাতে একদিন কমূনিষ্ট পার্টির এক মিটিং ছিল। কমরেড মুজাফফর আহমদ উক্ত বৈঠকে নেতৃত্ব করিতেছিলেন, সংগ্রাম পরিষদের পক্ষ হইতে আমি কয়েকজন কর্মীসহ তাহাদের নিকট উপস্থিত হইলে তিনি পার্টির পক্ষ হইতে আমাকে জানাইয়া দেন: এই আন্দোলন কে সমর্থন করা তাহাদের পক্ষে সম্ভব হইবে না। শুধু তাই নয় , তিনি মেমোরেন্ডামে দস্তখত করিতেও অস্বীকার করেন। বামপন্থী ছাত্র ফেডারেশনও ইহাতে যোগদান করিতে অস্বীকার করে।"
যাই হোক পরিষদ এই আন্দোলন এগিয়ে নিতে থাকে নিজেদের সামান্য শক্তি নিয়ে প্রতিবাদ মিছিল ও মিটিং চলতেই থাকে, নাজিমুদ্দিন সাহেবের সাথে একের পর এক বৈঠক চলতেই থাকে। অবশেষে নাজিমুদ্দিন সাহেব সব দাবী মেনে নিয়ে একটি দলিলে সরকারের পক্ষে সহি দেন এবং সংগ্রাম পরিষদের পক্ষে ঐতিহাসিক দলিলে সহি করেন অধ্যাপক কাসেম সাহেব।
অতঃপর কায়েদে আজম ঢাকায় আগমন করেন। রেসকোর্স ময়দানে কয়েক লাখ লোকের সামনে বক্তৃতায় তিনি পূর্ব বাঙলার সরকারী ভাষা এখানের জনসাধারনই ঠিক করবে বলে মন্তব্য করেন চুক্তি অনুসারেই, কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রভাষা যে ঊর্দূ হবে তা জোরের সাথেই বলে যান।এই সময় সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ সরকারী নেতাদের তাদের দাবীর যৌক্তিকতা বুঝাতে চেষ্টা করেন এবং ব্যর্থ হন। এই সময় রাজনীতিবিদরা ধীরে ধীরে এই আন্দোলনের মধ্যে নিজেদের স্বার্থ খুজে পেতে থাকেন এবং নিজেরা এতে যুক্ত হওয়ার চেষ্টা করেন। এ কথা সর্ব্বজনবিদিত যে , ভাষা আন্দোলনের সংগঠনে রাজনৈতিক দল বা ব্যক্তির চেয়ে সাংস্কৃতিক কর্মীর ভূমিকা অনেক বেশি। যদিও আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া অন্যদের কথা বা কর্ম বর্তমান ইতিহাসবিদদের লেখনীতে খুজে পাই না।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×