somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসুন্ধরা সিটিতে ইফতার, তথাকথিত শপিং আর বাঙালিয়ানা!

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বসুন্ধরা সিটির সাত তলা। (কিংবা লেভেল সেভেনও হতে পারে, বাঙালিতো, তলা আর লেভেলের পার্থক্য এখনও বুঝিনাই /:)) এসকেলেটরের পাশে ছোট্ট একটা বুথের মত অংশ যেটা ঘিরে মিষ্টির ওপর হামলে পড়া মাছির মত মানুষ ঝাপিয়ে পড়েছে। কানফাটানো শব্দে কে যে কথা বলছে আর কি যে বলছে আল্লাহ মালুম, বুথের সামনে আপাতত: আমরা দুই মদন হা করে তাকিয়ে আছি। আমি, আরেকটা আমার ছুডুকালের ফ্রেন্ড। ফ্রেন্ডের ছোট ভাইও আছে, সেও আমাদের মত মদন কিনা বুঝতে পারছিনা। এযুগের পোলাপাইনরে কোন বিশ্বাস নাই /:) বসুন্ধরা সিটি না হয়ে অন্য কোথায় এরকম জটলা হলে আমি নিশ্চিতভাবেই ভেবে বসতাম বায়োস্কোপ জাতীয় কিছু চলছে বা জটাধারী কেউ সর্বরোগের মহৌষধ "পাগলা মলম" এর আসর বসিয়েছে। কিন্তু বসুন্ধরা সিটি কিনা, বাঙালির বাঙালিয়ানা'র আপগ্রেডেশন কিংবা আভিজাত্যের ফুলঝুড়ি যাই বলেন, এখানে পাগলা মলম বা গ্রামবাংলার বায়োস্কোপের পা মাড়ানোর সাহস নেই। তাইলে?????? দু'হাত সামনের যে ছোট্ট বুথটা থেকে কানফাটানো শব্দ ভেসে আসছে সেটা কি আমার খুব পরিচিত? পরিচিত না হলে এরকম মনে হবে কেন? বুথের ভেতরটা খুবই ছোট, সেখানে তরুণ-তরুণীরা হাসিমুখে হুমড়ি খেয়ে পড়েছে। :-& ছেলেমেয়েদের যুগপৎ এই গাদাগাদী করা দৃশ্যটা আমার চোখ সহ্য করতে পারলোনা, কিংবা চোখ না চেলেও মন আরেকটু ভালভাবে দেখতে চাইল, ভীড়ের মধ্যে ঢুকে পড়লাম। ও-মা, ভেতরে পুরা ডিজুস অবস্থা। কোন একটা রেডিও চ্যানেল (নাম ভুলে গেছি) Live on AIR - সামনে বসে থাকা হেডফোন উন্মাদিনীটা নিশ্চয়ই জনপ্রিয় কোন আরজে হবে, তার সাথে গাদাগাদি করে আরো দুএকটা আরজে বসে আছে, আর পেছনে হুমড়ি খেয়ে পড়েছে আগ্রহী "শ্রোতা ভক্তরা" :D। আগেই বোঝা উচিত ছিল, "আপু আপনি আজ খী খীনলেন" মাথার রক্ত গরম করে দেবার জন্য যথেষ্ঠ, দুই অক্ষরের একটা খাটি বাংলা গালি দিয়ে আমি আর বন্ধু এসকেলেটরে পা দিলাম।

এর আগে আরেকটা "মিষ্টি" অভিজ্ঞতা হয়েগেছে। তবে চিনি না স্যাকারিন সেটা আপনারাই ভেবে বার করুন। /:) ঈদে সব "মফিজ" বাঙালি দেশে চলে গেছে, ঢাকা হয়ে গেছে পুরা ফকফকা, কোথাও কোন জ্যাম নাই ...... এইসব শুনতে শুনতে (বা পড়তে পড়তে ;)) কান ঝালাপালা হয়ে আমিও সোজা ইউটার্ন নিয়ে বন্ধুর বাসা টার্গেট করে বের হলাম। বার হয়েই অবশ্য ধরা, বিশ টাকার রিকশাভাড়া রাতারাতি না, বিকেলবিকেলি চল্লিশ টাকা হয়ে গেছে। "ঈদের বাজার" আর "বখছিছ" বলে কথা, কিছু করার নাই। বন্ধুর ছোটভাই কিছু কেনাকাটা করবে, ভাবলাম রাস্তাঘাটা ফাকা, বসুন্ধরায় আরেকটা ঢু মাইরা আসি। কয়দিন আগেই আকাশ পাগলার পোস্টে "মাছাকালি" আবিষ্কার করলাম, এ জিনিশ না দেখলে তো জীবন বৃথা :) আর চামে একটা ব্লগও লেখা হয়ে যাবে, ফারহান ভাই এর ভরসায় তাই বসুন্ধরার দিকে রওনা দিয়ে দিলাম। অবশ্য ঢাকাবাসী মনেহয় শপথ নিয়েছে ঈউঠার্ন আর জনদের সুখের সংসার থুক্কু স্বপ্ন তছনছ করে দেবে, তাই এদিনও রাস্তা "মফিজে" সয়লাব। আমরা তিন "মফিজ" যখন বসুন্ধরার সামনে পৌছালাম, ইফতারের ত্রিশ মিনিট বাকি।

এর আগে কোন এক শুক্রবারও বসুন্ধরায় ইফতারের টাইমে আসছিলাম, তাই ইফতারের সময় এর রূপ একবার দেখা হয়ে গেছে। পুরো সাততলার ফুডকোর্টে খালি মানুষ আর মানুষ :) টেবিল চেয়ার সব ভর্তি, ফ্লোরে পেপার বিছিয়ে ফ্যামিলি ট্যামিলি সব বসে পড়েছে। সর্বাঙ্গে মেকাপে আর টাইট জিন্সে অস্থির গাড়িওয়ালা ইউটার্নরা আছে, আবার পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় বের হওয়া মধ্যবিত্ত পরিবারের বাবার হাত ধরে আসা মেয়েটাও আছে, মাঝে ভুল করে এসে পড়া আমাদের মত কিছু মফিজকেও দেখা যাচ্ছে। মানুষের ভীড় দেখার মত, বাইরের কোন দেশ থেকে কেউ এসে বসুন্ধরা সিটির সাত তলা ঘুরে গেলে বাংলাদেশকে নির্ঘাৎ মোটামোটি পয়সাওয়ালা দেশ বলে মার্ক করে দেবে! যাই হোক, আমরা ভাবছিলাম বসুন্ধরার বাইরে নিচে দোকানগুলোতে ইফতার করার কথা, তাহলে মোটামোটি স্বস্তায় করা যাবে আর ইফতারের পর ধুম্রকাঠি নিয়েও চিন্তা করা লাগবে না। আগে এখানকার হোটেলগুলো মোটামোটি "রিজনেবল" ছিল। একটা হোটেলে ঢুকে পড়লাম.... প্লেটের খাবারগুলো যেন অনিচ্ছা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। মুখ চাওয়াচাওয়ি করে শেষে জিজ্ঞেস করলাম, প্লেট কত। অবশ্য উত্তর শোনার পর আরো দুবার জিজ্ঞেস করা হয়েছিল, কারণ প্লেট প্রতি শ' টাকা শুনে কেউই বিশ্বাস করতে চাবে বলে মনে হয়না। "রিজনেবলের" গুষ্ঠি কিলাই, ভেতরেই ইফতার করুম, যা আছে কপালে!

লিফটে সাত তলায় চলে আসলাম সরাসরি। পরিচিত দৃশ্য - মানুষ আর মানুষ! চারিদিকে গিজগিজ আর গিজগিজ। ফুডশপগুলোও সেইরকম বিজি.... মানুষ উপচে পড়ছে দোকানগুলোর ওপর। অন্যসময় এই ভীড়ের বিশভাগের একভাগও থাকে কিনা সন্দেহ। টেবিলে টেবিলে প্লেট নিয়ে সবাই বসে পড়েছে। দুই ধরণের মেনু দেখলাম - একটা ছোলা-বুট নিয়ে গতানুগতিক ইফতারের মেনু, আরেকটা চিনা খাবারের মেনু। ভীড়ের মধ্যে পা চালিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই জানিনা। ইফতারের তখনো পনের মিনিট বাকি- এখনই এই অবস্থা! American burger নামে একটা দোকানে ঢুকলাম - এটা একটু ফাকা, আমরা কাছে যেতেই ফাকা চেয়ারটায় কোথ্থেকে একটা মোটাসোটা আন্টি এসে বসে পড়লো :| আরেকটু হলে কেলেঙ্কারী করে ফেলতে নিয়েছিলাম, ভেতরে বসে থাকা ছেলেটা যাকে দোকানের কর্মচারী ভেবে প্রায় ডেকে বসেছিলাম, সে ঐ ফ্যামিলির সাথে এসেছে, বাইরে জায়গা না হওয়াও দোকানের ভেতরেই...... :| এর মধ্যে আজান দিয়ে দিল। ফয়েলে মোড়া তিনটা বার্গার আর কোক , পানির বোতল হাতে এখন অন্য সমস্যা, খাব কই? দাড়িয়েই খেতে হবে, কিন্তু এমন গিজগিজের মধ্যে দাড়িয়ে খেয়েও স্বস্তি নেই! খাবার হাতে নিয়েই হাটতে লাগলাম একটু ফাকা জায়গার আশায়......চারপাশের মানুষের ভীড়টাকেই এখন আমার অসহ্য মনে হতে লাগলো X(( শুধু বাচ্চাগুলোকে দেখেই একটু ভাল লাগে, হাত পা নেড়ে শখ করে খাচ্ছে হাসিমুখে। বাকি সবাই কেমন যেন মুখোশে ঢাকা, সবার মাঝে কেমন যেন একটা ব্যাস্ততা। এরই মধ্যে আজানের পাচ মিনিট হয়ে গেছে, গজগজ করতে করতে বার্গারের ফয়েল খুললাম।

বসুন্ধরা সিটির ছয়তলা, স্থান: টয়লেট (অবশ্যই ছেলেছের :P) বন্ধু টয়লেটের সদ্ব্যবহার করছে আর আমি বেসিনের আয়নার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। মার্কেটে বিপরীত লিন্গের উপস্থিতিই যে এর একমাত্র কারণ, বলে দেবার দরকার নেই। এর মাঝেই কিছু আজিব চিজ ঢুকলো, আমি আর আমার ফ্রেন্ড একজন আরেকজনকে খোচা দিলাম। ডিজুস কালচারে ভাইসা পোলাগুলা যে কই গেছে, আল্লাহ মালুম B-) টিংটিং এ রোগার মত শরীর, তালগাছের মত লম্বা, সাদা শার্ট জিন্সে ইন করা আর সবচেয়ে মজার ব্যাপার হল, রুমালের মত কিছু একটা গলায় টাই এর মত করে বাধা। =p~ হাতের ব্যান্ড আর অলংকরণের কথা মনে হয় বলার দরকার নেই! এইসব পোলাগুলাকে দেখলে মজা লাগে, আর সঙ্গিনীরা এদের সঙ্গ দিলে তো কথাই নেই!

গন্তব্য আবার সাততলা। উদ্দেশ্য কিঞ্চিত ধোয়াটে ;) আবার সেই ভীড়, এখন অবশ্য অনেকটাই কমে গেছে। হাটছিলাম ভালো মতই এবার, আশেপাশের সৌন্দর্য্যের দিকেও চাহনি চলছিল B-):| হঠাৎ বন্ধু পেপারে পা পিছলে পড়তে পড়তে কোন রকমে সামলে নিয়ে ..... আবার পড়তে নিল - এবার সামনে ফেলে রাখা প্লেটে! ইফতার করার পর সবাই জায়গা ছেড়ে গেছে - কিন্তু জায়গাটা ভর্তি করে গেছে আবর্জনায়! কাগজের জিনিশগুলা তো দুরে থাক, প্লেটগুলোও ঠিকমত রেখে যাওয়ার কারো প্রয়োজন পরেনি! যেমনে পারে সেভাবেই ফেলে গেছে - মনে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে বড় রকমের দুর্ঘটনা ঘটে গেছে! হায়রে আমাদের সভ্যতা! ফুটানি দেখানো ছাড়া আমরা আর পারলাম কি? সবাই এখন "কালচার্ড", কাঠিতে নুডলস খেতে পারে, দোস্তকে ডিউড বলতে পারে, হাসিমুখে ডেজার্টের জন্য অপেক্ষা করতে পারে, শুধু সিভিক সেন্সটুকু কেউ দেখাতে চায় না।

নীতিকথার বেইল নাই, তাই বাদ। এসি-মার্কেটে ধুমপান নিষিদ্ধ বলে অনেকে টয়লেট বেছে নিয়েছে সিগারেট টানার জায়গা হিসেবে। আরেকটা জায়গা আছে অবশ্য যেটা "বৈধ", বসুন্ধরার সাততলার খোলা জায়গা একটা। সাইবার ক্যাফের ভেতর দিয়ে যেতে হয়, আর সেই সাইবার ক্যাফেতে বিক্রি হয় সিগারেট। সাইবার ক্যাফের নিয়ম শুনে অবশ্য অধূমপায়ীরা খুশিই হবেন, শুধু সিগারেট বিক্রি করে না এরা, আপনাকে কফিও কিনতে হবে। কফির দাম ৫৫ টাকা মাত্র :D ছোট ভাইটার হাতে কফি ধরিয়ে দিয়ে আমরা দুই বন্ধু খোলা জায়গাটায় আসলাম। এখানেও ভীড়, তবে জায়গাটা সুন্দর। খোলা অংশ দিয়ে সামনের ব্যাস্ত রাস্তা দেখা যাচ্ছে, শহরের সুন্দর একটা ভিউ। আভিজাত্যের কৃত্রিমতার ভীড়ে একটু প্রকৃতি, একটু স্বস্তি।

পাচতলা বা ছয়তলার ডিভিডির দোকান। আমি সিম্পসন্স কিনছি (দোকানদার যথারীতি মালয়েসিয়ান বলে লোকাল রাইট করা ডিস্ক গছানোর চেষ্টা করছে) আর বন্ধু গেছে সেই "হাশ পাপিজ" এ। নিড ফর স্পিডের নতুন ভার্সন বেরিয়েছে, এন.এফ.এস শিফ্ট - কিনে ফেললাম। বাসায় এনে অবশ্য চালাতে পারিনি, (শিওর ছিলাম চলবেনা :)) বেশ কিছু ফাইল করাপটেড, সেগুলো ডাউনলোড করতে দিয়ে এখন ব্লগ লিখছি। সেদিনের কাহিনীর বলার মত আর কিছু নেই? নাহ! /:) এর মধ্যে বন্ধু আমাকে স্যান্ডেল গিফট করেছে.... X(( খুশি হবার কোন কারণ নাই, আমার শখের আইপডখানার বারোটা বাজিয়ে এখন খুশি করার চেষ্টা আরকি - গরু মেরে জুতো দান! :(( বারোটার দিকে যখন বসুন্ধরা থেকে বেরোচ্ছি, দলে দলে মানুষ তখনও ঢুকছে! ফেরার সময়টুকু কাটলো অসাধারণ.... রাতের ঢাকায় রিকশাভ্রমণের ওপ্রে অবশ্য আর কিছু নাই! - ফাকা রাস্তায় বাতাসের ঝাপটা, সুনশান নীরবতা, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কারো গলা - খানিকটা রহস্য, কিছুটা ভয় আর দেরী করে বাসায় ফেরায় বকুনির অপেক্ষা - এই জিনিসগুলো মনে হয় কখনো খারাপ লাগবে না! :)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×