somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর মডারেটরদের প্রতি বুক ভরা ভালবাসা। :> :>

২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামহোয়ারইনে ব্লগাইয়া আমার মাথা নষ্ট হইছে বা নেটে বসলে সামহোয়ারইনে একবার না ঢুইকা কমেন্ট টমেন্ট না কইরা গেলে পেটের ভাত হজম হবে না বিষয়টা এরকম না। তারপরও যেটা সত্য সেটা হইলো আমার মত পাবলিকের অভাব পাওয়া যাইবো না যে পরীক্ষা দিতে বার হইবার আগেও একবার কেউ নতুন কমেন্ট দিল কিনা বা ফেভারিট ব্লগারদের পোস্ট চেক কইরা যায়। ব্যাপারটা এমনও না যে সামহোয়ারইন এতই ঝাকানাকা যে এখানেই ব্লগাইতে হবে। ব্লগায়া আমি দুই পয়সাও পাইনাই এইটা ঠিক, কারণ রেসিডেন্ট হইবার যোগ্যটা নাই। তবে যেটা পাইছি, সেটা হইলো অনেকগুলা বন্ধু, বড়ভাই, আপুদের নেটওয়ার্ক, যেটা আমার কাছে আর দশটা সোশাল নেটওয়ার্কিং সাইটের চেয়ে একটু অন্যরকম মনে হইতো। ফেসবুকে আমি লগইন করার আগে সামুতে ঢুকতাম এই নেটওয়ার্কটার জন্যই, এর চেয়ে বেশি কিছু না। গত কয়েক মাসে (বছরখানেক হইতে চললো প্রায়) যে বিশাল সময় এখানে কাটাইছি, তার কারণ একটাই - এই নেটওয়ার্ক টা।

সময় নষ্ট হইছে ঠিক, তবে ভালো লাগতো এইটা ঠিক। এডিকশনের মতই। গাঞ্জার মত রিফ্রেশিং ড্রাগের ইফেক্ট হয়তো না, তবে ঘন্টার পর ঘন্টা অপচয়ের খেশারতও দিতে হইতো কোন না কোন ভাবে ঠিকই। হয়তো সেইটা পরীক্ষায় এফেক্ট ফেলতো, অথবা টাইম টেবিল ওল্টাপাল্টা করতো, নাহইলে যেই সময়টা আমি অন্য কোন ডেভেলপমেন্টের কাজে দিবার পারতাম সেই সময়টাও খাইতো। এতকিছুর পরও এন্টারটেইনমেন্টের খাতির বইলা কথা। শখের পোয়া

যাইহোক, ব্লগপতি আর ব্লগমাতার সৌজন্যে গত কয়েক সপ্তাহ আমার খারাপ কাটে নাই। ভাইবেন না স্যাটায়ার করতাছি, কথাটা আসলেই সত্য-

- জিনারেল থাকার কারণে কোন পোস্ট দেই নাই। পোস্টানোর লাইগা অলিখিতভাবে বরাদ্দকরা টাইমটা বাইচা যাওয়ায় অন্যান্য আকামগুলা যেইগুলা অনেকদিন স্টপ আছিলো, সেইগুলায় আবার আত্মনিয়োগ করতে পারছি।

- পোস্ট না দেওয়ার খাতিরে অন্যদের কমেন্টও নাই। কমেন্টের রিপ্লাই চেক করার লাইগা সামুতে ঢুকবার হয়নাই। আরো টাইম বাড়লো। আপুদের সাথে ফেসবুকে চ্যাট কইরা সামাজিক সম্পর্ক বজায়া রাখছি।

- বড়ভাইরা যা ছিলো সবাই গণহারে বান/ঝিনারেল। বিডি আইডল, শূন্য আরণ্যক, মুক্ত বয়ান এরকম আরো অনেক ভাইদের ব্লগ রেগুলার চেক করতাম- তারা সামুকে আলবিদা জানানোয় সেই টাইমটাও সেইভ হইলো। এই সময়ে জানালা দিয়া অসীমে দৃষ্টি নিক্ষেপণ কর্তৃক প্রাকৃতিক সৌন্দর্যের চর্চা চলিতেছে।

- 'আজাইরা' ব্লগানোর খেসারত স্বরূপ বসের ঝাড়ি খাইতাম। সেই সময়টায় আমি এখন আংরেজিতে টেকি ব্লগ লিখিয়া ক্যারিয়ার উজ্জ্বল করিতেছি।

- পড়ালেখার জন্য সময় বরাদ্দ করা গেছে। আগে যেখানে পরীক্ষায় এককের ঘরে নম্বর পাইতাম সাম্প্রতিকালে নম্বরের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যাচ্ছে দশকের ঘরে যেতে বেশিদিন লাগবে না।

- আন্তজালের পেছনে সময় কম যাওয়ায় রোমান্টিজম বাড়ছে। ডিপার্টমেন্টের বাৎসরিক সুভ্যেনিরে আমার কবিতা প্রকাশিত হতে যাচ্ছে।

- অনেক নতুন বন্ধু পেয়েছি, যারা আমাকে জীবনের পথে পাথেয় হিসেবে পাঞ্জেরি'র ভূমিকা রাখছেন। পেয়েছি ফিফার মত একনিষ্ট কর্মীর দেখা। সত্যের মুখে, ন্যায়ের প্রশ্নে নির্ভীক এবং আপোষহীন। তার ব্লগ চিরকালই আমাকে প্রণোদনা দান করবে।

এতকিছু ঘবেষণার পর দেখলাম শুধু ব্লগবন্ধুই আমার ভালো চায়। আপনাদের সবাইরে মাইনাস। ব্লগবান্ধিবার প্রতি বুক ভরা ভালবাসা। বাকিদের জন্য বাসি চানাচুর থাকলো। :)

বি:দ্র: অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়া আমার কীবোর্ডটা মডারেটরদের ধন্যবাদ জানাতে বলেছে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৪
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×