কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম-
"বুয়া ওয়ান্টেড"
সাথে একটা অণুকাব্য-
"নির্ঘুম রাত কাটে
তোমারই প্রতিক্ষায় !
তোমাকে ভীষণ মিস করব
সামনের পরীক্ষায় !
কে রান্না করবে আমার ? কে কাপড় ধুবে ?
বুয়া তুমি কেন গেলে
আমায় একা ফেলে ??"
সাথে সাথেই একটা মেয়ের কমেন্ট-
"বুয়া কি এখন এতই সস্তা ?
এক রাত নির্ঘুম কাটালেই
পেয়ে যাবে বস্তা বস্তা ?
সেটি হবার নয় !
বুয়া খোঁজা বাদ দিয়ে মেয়ে খোঁজা ধর !
বুয়ার চিন্তা বাদ দিয়ে বিয়ে করে ফেল !"
আমি কি আর দমবার পাত্র ? দিলাম পাল্টা কমেন্ট-
"কথা কইছেন-
খাঁটি একখান !
মেয়ে আমায় কে দিবো ?
আপনি রাজি হইয়্যা যান ?"
মেয়ের উত্তরের অপেক্ষায় ছিলাম । কিন্তু হটাত্-
"হ্যাঁ- বলার বদলে
এটা কি করল ?
সাথে সাথে আমায়
ব্লক সে মারল !!"
মনের দুঃখে আরেকটা স্ট্যাটাস দিলাম-
"এ জগতে হায়-
সবাই শুধু উপদেশই দিতে চায় !!
কিন্তু সমাধান করার বেলায়-
কেউ নাই ! কেউ নাই !!"
এবার আর কেউ কোন কমেন্ট করে নাই !
সত্য বললে সাথে আর কেউ নাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



