somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলালিংক দামে ভালবাসা.....

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা ফ্রেন্ড আছে । নিক নেম অর্ন্বেষা । অনেক সুন্দর একটা নাম । কিন্তু সমস্যা তার মূল নামে ! নিক নেমের মতই মডার্ণ এই মেয়ের ভাল নাম সোহাগী খাতুন ! এইডা কিছু হইল ?

তার নাম নিয়ে আমার একটা নিজস্ব ধারণা আছে । আমার ধারণা তার প্রকৃত নাম ছিল সোহাগী খাতুন কুলসুম । যেহেতু নিক নেম সার্টিফিকেটে উল্লেখ নেই তাই আকীকা ছাড়াই কুলসুম পাল্টে নিজে নিজেই অর্ন্বষা রেখে দিয়েছে !

তবে ভাল নাম নিয়ে ভালই বিব্রত সে ! আর সুযোগ পেলে নাম নিয়ে তাকে ক্ষেপানোর সুযোগ কিছুতেই ছাড়ি না আমি- বিশেষ করে মনে যখন গুঁতুগুঁতু ভাব থাকে !!

আমার একটা মারাত্মক সমস্যা আছে । আমার মনে মাঝে মাঝে গুঁতুগুঁতু ভাবের উদয় হয় ! আর তখন কুতুকুতু টাইপের এমন কিছু কাজ করি যার স্বাভাবিক কোন ব্যাখ্যা নেই ! যাদের মনে মাঝে মাঝে আমার মতই গুঁতুগুঁতু ভাবের উদয় হয় কেবল তারাই এ সমস্যাটা বুঝতে পারবেন, বাকিরা নয় !!

তো একদিনের কথা । বসে বসে কমেডি মুভি দেখছিলাম । এমন সময় হঠাত্‍ গুঁতুগুঁতু ভাবের উদয় হল ! কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে কিছু না ভেবেই ফোন লাগালাম অর্ন্বষাকে ! কন্ঠ যথাসম্ভব গম্ভীর ছিল ।

:- হ্যালো, সোহাগী বলছ ?
:- ইঁইঁইঁইঁ ! I will kill you !! (:@)
:- চুপ বেডী ! তোর লাইগ্যা আঁর হোলা খাবা দাবা বন্ধ করি মইরবের অবস্থা ! তুই কি জাদুটোনা করসছ শয়তান বেডী ? আঁর হোলারে অবনো ঠিক করি দে কইলাম ! নইলে তুই যেট্টে হলাবি হলা, তোরে হেট্টে আই মাইরালামু !!
:- ইয়ে......... কে....কে...কে বলছেন ?
:- কে কইতাছেন ? আই মিথুনের আব্বা কইতাছি ! তুই অবনো আঁর..............
:- কোঁত্‍ ! কোঁত্‍ ! কোঁত্‍ !

লাইন কেটে গেল । মনে মনে এক চোট হেসে নিলাম । বেচারী মনে হয় একটু বেশীই ঘাবড়ে গিয়েছিল ! তা না হলে আমার আর আমার আব্বার কন্ঠের পার্থক্যটুকু অবশ্যই ধরতে পারত !!

এমন একটা কুতুকুতু কাজ করার পর মনের গুঁতুগুঁতু ভাবটা কিছুটা উপশম হল ! বসে বসে আবার মুভি দেখতে লাগলাম ! তখনও কি জানতাম যে পরের দুই ঘন্টায় আমার জীবনের সবচেয়ে লুতুপুতু কান্ডটি ঘটে যাবে !?

দুই ঘন্টা পরের কথা । মুভিতে মশগুল হঠাত্‍ মোবাইলটা ঘ্যোঁত্‍ ঘ্যোঁত্‍ শব্দে ভাইব্রেট করে উঠল । হাতে নিয়ে দেখলাম অর্ন্বেষার মেসেজ- Mithun, tui jodi ai msg ti peye thakos, ai muhurte reply de. It's urgent !!

মনে মনে ঝাড়ি খাওয়ার প্রস্তুতি নিয়ে মেসেজের রিপ্লে দিলাম- Msg to paichi. Kintu hotat urgent tolob ! Kahini ki mam ?

সাথে সাথেই ফোন ! ভয়ই পেলাম । মেয়ে এত ক্ষেপছে কে জানত ?

:- হ্যালো মিথুন........

ওর ফোন দেখে ভয় পেয়েছিলাম ! কিন্তু ওর কন্ঠস্বর শুনে ভয়টা দুশ্চিন্তায় রূপ নিল ! ঝাড়ি খেয়ে মেয়ে হার্ট অ্যাটাক করে নাই তো আবার ! তাইলে যে আমার খবর আছে !!!

আমরা যখন কাউকে আদুরে গলায় ফিসফিস করে ডাকি, ফিসফিস করে কথা বলি, ঠিক সেভাবেই সে বলল- হ্যালো মিথুন......

:- কি রে ? কি হইছে ? এভাবে কথা বলছস ক্যান ?
:- তুই নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবদাস হয়ে যাচ্ছস ?
:- কে বলছে তোরে ?
:- কে বলছে সেটা বড় কথা না ! সত্যি কিনা সেটা বল ?
:- না । মিথ্যা কথা !
:- চুপ গাধু ! এখনো তো ঠিক করে মিথ্যা বলাও শিখস নাই !
:- কি বললি তুই ?
:- বলছি তুই একটা গাধু !
:- ঐ ? তুই ঠিক আছস তো ! হইছে টা কি তোর ?
:- আমার কিছু হয় নাই ! তোর কি হইছে সেটাই ভাবতেছি ! আচ্ছা তুই এত বোকা ক্যান রে ?
:- আরে আজিব ! কি হইছে সেটা তো বলবি ?
:- তুই আমারে এত পছন্দ করছ, এত ভালবাসছ সেটা তুই বলবি না ? কিন্তু আমারে কিছু বলার বদলে তুই খাওয়া দাওয়া ছেড়ে একেবারে দেবদাস হয়ে যাইতেছস ! ভাগ্যিস আঙ্কেলে ফোন দিয়ে আমারে বলছিল ?
:- কোন আঙ্কেল ? কখন ফোন দিছিল ? কি বলছিল !?
:- তোর আব্বা ! গাধু ! তুই আমাকে ভালবাসছ এটা তুই আমাকে বললেই পারতি ! আমিও তো তোকে প্রথম থেকেই একটু একটু পছন্দ করতাম ! আর তুই গাধু কিনা.........

মনে মনে বললাম- ধরণী, দ্বিধা হও । তোমার ভিতরে হান্দানো (!) ছাড়া আমার আর কোন গতি নাই !!
কিন্তু ধরণী দ্বিধা হল না ! অগ্যতা মুখ খুলতেই হল !

:- অর্ন্বেষা, শোন । তুই আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা কর । আসলে........,
:- শোন, আমার বুঝাবুঝির কোন দরকার নাই ! যা বুঝার আমি তা বুঝে গেছি ! এখন তুই আমার কথা মন দিয়ে শোন । আমি রিফিউজ করবো- এই ভয়েই তো তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিছস !? এখন তো জানলি যে আমিও তোকে ভালবাসি ! এখন এসব ভান্ডামি বাদ দিয়ে ঠিকমত খাওয়া দাওয়া কর । নইলে আঙ্কেল আবার আমাকে ঝাড়া শুরু করবে !
:- তুই একটু আমার কথা শুনবি ? আসলে ছোট্ট একটা মিস আন্ডারেস্টিং হচ্ছে !
:- কোন মিস আন্ডারেস্টিং হচ্ছে না । বরং এতদিন পর ঠিক আন্ডারেস্টিংটাই হচ্ছে ! জানিস, আমি সবসময়ই ভাবতাম যে তুই রাজপুত্রের মত এসে আমাকে প্রপোজ করবি ! কিন্তু তুই যে এরকম একটা গাধার মত কাজ করবি সেটা কখনো ভাবি নাই ! যাই হোক, গাধামি অনেক হইছে । আর না । এখন ফোন রেখেই খেতে যাবি । ঠিক আছে ?

আমি জানতাম ! আমি আগে থেকেই জানতাম যে একদিন এই গুঁতুগুঁতু কাজকর্মের কারণে অনেক বড় ভেজালে জড়িয়ে পড়বো ! তবে এমন লুতুপুতু ঝামেলায় পড়ব সেটা ভাবিনি ! যাই হোক, এখন আর তাকে কিছু বলতে চেষ্টা করে লাভ হবে না ! যা হবার তা হয়েই গেছে । অগ্যতা কন্ঠ মেলালাম !

:- হ্যাঁ ঠিক আছে !
:- কাল ক্যাম্পাসে আসবি কিন্তু ।
:- আচ্ছা আসবো ।
:- অনেক কথা বলার আছে তোকে ! কাল প্রাণ খুলে দুজন কথা বলব ।
:- আচ্ছা ।
:- আচ্ছা ঠিক আছে । এখন রাখি । শরীরে যত্ন নিস তুই ।
:- আচ্ছা নিবো ।
:- যা ! খেতে যা....
:- যাই !
:- বাই ।
:- বাই !

কি ভুলটাই না বুঝল মেয়েটা ! ওর ভুল ভাঙ্গানোর দরকার ছিল । বলা উচিত ছিল- মেয়ে ! আমি মোটেও তোর প্রেমে পড়ি নাই ! ওটাতো জাস্ট একটা ফান ছিল !!

কিন্তু আমি কিছুই করি নি ! বাংলালিংক দামে ভালবাসা পাইছি ! এসব বলে তা কি আর হাতছাড়া করবো ? আমি বোকা হলেও এত বোকা না !!!
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×