somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইনক্যা চিপা - দ্য সায়েন্স ফিকশন

১৫ ই মে, ২০১৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভায়েজার-N44 স্পেসশিফের চিফ ক্যাপ্টেন আমি । মূলত এই আকাশ জাহাজ টি গবেষণা ও অনুসন্ধান কাজেই ব্যবহৃত হয় । জন পন্ঞ্চাশেক ক্রু আর ৯ জন বিজ্ঞানী নিয়ে গ্রহ-গ্রহান্তরে প্রাণের অস্তিত্ব খুঁজে বেডানোই আমাদের কাজ । টাইম স্পেস ব্যবহার করে সৌরজগত থেকে ৮৬ হাজার আলোকবর্ষ দূরে T-40 নক্ষত্রপুন্জ্ঞের কাছাকাছি এসে পড়েছি আমরা । এবারের মিশন T-40 নক্ষত্র রাশির ZEO-242 গ্রহটি । এই প্রথম বারের মত আমাদের টিমটি এত দূরের কোন স্থানে অনুসন্ধান চালাতে এসেছে । তাই সবাই খুব উত্তেজিত । ঘন্টায় ১৩২৫০০০ মাইল বেগে আমাদের স্পেসশিপ টি ZEO-242 এর দিকে ধেয়ে চলছে ! সেখানে পৌঁছাতে আর সপ্তাহখানেক লাগবে । নিশ্চিন্ত মনে এগিয়ে চলছি আমরা ।
৭ তারিখ সকাল বেলা । এখানে, মহাকাশে অবশ্য সকাল/সন্ধ্যা কিছুই বুঝার উপায় নাই । পৃথিবীর প্রমাণ সময়ের সাথে মিল রেখে কৃত্রিমভাবে এসব তৈরি করে TINA.
TINA আমাদের সুপার কম্পিউটারের নাম । কোয়ান্টাম সুপার সিরিজের পন্ঞ্চম ভার্সনের এই কম্পিউটারটি একাই কয়েক লক্ষ কম্পিউটারের কাজ করে ফেলতে পারে । এর কাজও একদম নিখুঁত । নিশ্চিন্তে ভরসা করা যায় । এই স্পেসশিপ রক্ষণাবেক্ষণ, গবেষণার ফলাফল বিশ্লেষণ, পৃথিবীতে অবস্থিত মূল কেন্দ্রের সাথে যোগাযোগ, স্পেসশিফের ভিতরে তাপমাত্রা ও বাতাসের চাপ ঠিক রাখা, কৃত্রিম মহাকর্ষ তৈরি করা ইত্যাদি সব কাজ সে নিজে নিজেই করে নিতে পারে । কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট এই কম্পিউটার টি মাঝে মাঝে নানা কান্ড ঘটিয়ে আমাদের মনোরন্জ্ঞনেরও ব্যবস্থা করে । তাই আমরা আদর করে ওকে TINA বলে ডাকি ।

৭ তারিখ সকাল বেলা । ঘুম ভাঙ্গার সাথে সাথে TINA সম্ভাষণ জানাল-
-: সুপ্রভাত ক্যাপ্টেন । ছয় ঘন্টার দীর্ঘ ঘুম কেমন হল ?
-: থ্যাংকস TINA. ঘুম অনেক ভাল হয়েছে । তোমার তৈরি কৃত্রিম স্বপ্নটা অনেক মজার ছিল ।
-: ওয়েলকাম ক্যাপ্টেন । তুমি কি ওদের কে খুব মিস করছ ?
-: মানুষ খুব ইমোশনাল একটা প্রাণী । মিস করাটাই খুব স্বাভাবিক । স্ত্রী আর তিন বছরের বাচ্চাকে রেখে এতদূরে আসা যে কতটা কষ্টকর সেটা তুমি বুঝবে না । তারপরও তোমার সহমর্মিতার জন্য ধন্যবাদ ।
-: একেবারেই যে বুঝব না সেটা ঠিক না ক্যাপ্টেন । আমার মাঝেও বুদ্ধিমত্তা আছে । হোক না সেটা কৃত্রিম । খানিক টা আবেগও আছে । তা না হলে কিভাবে বুঝতে পারতাম যে কোন স্বপ্নটা দেখালে তুমি খুশি হবে ?
-: হুম । সেটাই ।
-: তোমার কফি এসে গেছে ক্যাপ্টেন ।
-: ধন্যবাদ TINA. এদিকের খবর বল ।
-: সব ঠিকঠাক মতই চলছে । আর ১২ ঘন্টার মাঝে আমরা ZEO তে পৌঁছাতে পারব ।
-: গ্রেট ।
-: ক্যাপ্টেন, আমার কি মনে হয় জান ? তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলছে । এই গ্রহটার সব তথ্য উপাত্ত আমি বিশ্লেষণ করে দেখেছি । পুরাই পৃথিবীর মত । এখানে প্রাণের অস্তিত্ব না থেকে পারেই না ।
-: তাই নাকি ? সবাইকে জানিয়েছ ।
-: হুম । সবাই জানে । তারা এটা নিয়ে খুব উত্তেজিত । কনপারেন্স রুমে তারা তোমার জন্য অপেক্ষা করছে ।
-: ওকে ।

ছোট খাট একটা কনপারেন্স রুম । সব বিজ্ঞানীরা হাজির । আমি আসতেই সবাই দাড়িয়ে গেল । বসতে বললাম সবাইকে । আমিই শুরু করলাম-

-: ZEO-242 নিয়ে TINA র রিপোর্ট তোমরা তো দেখেছ । কি মনে হয় রিয়া ? (আমাদের জীব বিজ্ঞানীর নাম রিয়া)
-: দেখেছি ক্যাপ্টেন । আমার মনে হয় এখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে ।
-: বাকিদের কি ধারণা ?
-: অন্যরাও আমার সাথে একমত । এখানে হতেই হবে । নতুবা কোন খানেই নয় ।
-: সেটাই যদি হয় তবে তোমরা তো নিজেদের দায়িত্ব জানই ।
-: ইয়েস ক্যাপ্টেন ।
-: যাও । কাজ শুরু কর । আমাদের হাতে খুব বেশি সময় নেই ।
-: যাচ্ছি ক্যাপ্টেন । কিন্তু তুমি কি করবে ?
-: মূল কেন্দ্রের সাথে যোগাযোগ করে তাদের বিষয়টা ব্রিফ করব । তোমরা যাও ।

সবাই চলে গেল । আমিও উঠে গেলাম আমার কেবিনের দিকে ।


(৪ ঘন্টা পর)


-: ক্যাপ্টেন ! ক্যাপ্টেন !
-: কি হয়েছে TINA ?
-: চারটা স্পেসশিফ আমাদেরকে ঘিরে ফেলেছে ।
-: কি বলছ তুমি ? মাথা ঠিক আছে তো ? এখানে স্পেসশিফ কোথায় থেকে আসবে ।
-: আমার মাথা নেই । কিন্তু প্রসেসিং ইউনিট ঠিক আছে । এগুলো কোথায় থেকে এসেছে জানি না । খুব সম্ভবত ZEO থেকে ।
-: কিন্তু তোমার রাডার কি করছিল ? আগে ধরতে পারে নাই কেন ?
-: জানি না । মনে হয় আগে ছিল না । হঠাত্‍ করেই এসে পড়ছে । আমরা যভাবে টাইম স্পেস ফুটো করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই সেভাবেই !
-: এখন কি হবে ? কি করছে ওগুলো ?
-: জানি না কি হবে । ওগুলো কিছু করছে না । স্থির দাঁড়িয়ে আছে । ক্যাপ্টেন, কন্ট্রোল রুমে সবাই তোমার জন্য অপেক্ষা করছে । তুমি তাড়াতাড়ি যাও ।


কন্ট্রোল রুম । সবাই গম্ভীর মুখে বসে আছে । সামানে বিশাল একটা স্ক্রীন । চারটা দানবাকৃতির স্পেসশিফের ছবি সেখানে । আমিই কথা শুরু করলাম- সঙ্গীরা, আমরা অদ্ভুত একটা পরিস্থিতির সামনা সামনি পড়ে গেছি । এদের খুঁজে পাওয়ার জন্যই তো আমরা মহাশূন্য চষে বেড়াচ্ছি । কিন্তু হঠাত্‍ করে এভাবে এদের মুখোমুখি হব এটা অপ্রত্যাশিত ছিল । আমাদের তেমন কোন প্রস্তুতিও ছিল না । আমরা জানি না এই ভিনগ্রহবাসীরা দেখতে কেমন হবে ? তাদের আচার আচরণ কেমন হবে ? আমাদেরকে তারা কিভাবে নেবে ? কোন তথ্যই আমাদের কাছে নেই । কিন্তু তাই বলে তো আয় চুপ করে বসে থাকতে পারব না ! পৃথিবীর মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে খবর দেয়া হয়েছে । আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি । কিন্তু অত দূর থেকে ওরা আমাদেরকে তেমন কোন সাহায্য করতে পারবে বলে আমার মনে হয় না । যদি কিছু করতেই হয় আমাদের নিজেদেরকেই তা করতে হবে । কি বল তোমরা ?

পদার্থ বিজ্ঞানী নুহা বলল- তুমি ঠিক বলেছ ক্যাপ্টেন । আমরা ওদেরকে এভাবে পাব এতটা আশা করি নি । আমরা তোমার সাথে একমত ক্যাপ্টেন ।

আবার আমি বললাম- তাহলে ওদের সাথে যোগাযোগের চেষ্টা শুরু করি । TINA, তুমি ওদের কাছে মেসেজ পাঠানোর ব্যবস্থা........

TINA আমাকে কথা শেষ করার সময় না দিয়েই বলল- ক্যাপ্টেন, ওদের উপস্থিতি ধরা পড়ার পরই আমি আমার যতগুলো ভাষা জানা আছে তার সবগুলোতেই ওদের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিয়েছি । কিন্তু আমার মনে হয় না ওরা আমাদের ভাষা বা মেসেজ বুঝতে পেরেছে ! এখনো কোন রিপ্লে পাই নি তাদের কাছে থেকে....

নৃ-বিজ্ঞানী জুকা বলল- আমি কি কিছু বলতে পারি ক্যাপ্টেন ?
আমি সায় দিয়ে বললাম- অবশ্যই ।
সে বলতে লাগল- প্রাচীনকালে মানুষ যখন যুদ্ধ করত তখন যুদ্ধবিরতি কিংবা সন্ধির জন্য সাদা রং এর ঝান্ডা লাগাত । মধ্যযুগে কোন নতুন প্রতিষ্ঠানের উদ্বোধনীতে সাদা পায়রা অবমুক্ত করা হত শান্তি কামনায় । আর বর্তমান যুগেও সাদাকে বন্ধুত্বের রং হিসেবে ব্যবহার করা হচ্ছে । এর মানে হল যুগ যুগ ধরে সাদা রং শুদ্ধতা, বন্ধুত্ব, ভালবাসার রং হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । এই ভিনগ্রহের বাসিন্দারা যখন আমাদের মেসেজের পাঠোদ্ধার করতে পারছে না তখন আমরা তাদের সাদা রং দেখিয়ে আমাদের মনের ভাব ও উদ্দেশ্যটা বুঝাতে পারি । ইতিহাস এর সাক্ষ্য দেয় । ইতিহাস বইতে আমি একবার পড়েছিলাম যে, বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা দেশের এক চিত্রশিল্পী জয়নুল আবেদীন ফ্রান্স সফরে গিয়ে ভাষাগত সমস্যায় পড়েন । তখন তিনি ছবি এঁকে এঁকে কথা চালান । এখানেও যেহেতু সমস্যাটা ভাষাগত তাই আমরা তার ট্রিকস টা অবলম্বন করতে পারি ।

নৃ-বিজ্ঞানীর জ্ঞানমুগ্ধ কথা শুনে আমি উচ্ছাসে বলে উঠলাম- ওয়াও ! ওয়াও ! চমত্কাদর জুকা ভাই ! তোমার চাইনিজ বউ তো তোমারে দারুণ সব বুদ্ধি দেয় ! TINA, তোমার কালেকশানে কি সাদা রং আছে ?

TINA বলল- আবার জিগায় ! আমি এখনই বন্ধুত্বের নিদর্শন হিসেবে চারপাশে সাদা রং ছড়িয়ে দিচ্ছি ।

পরক্ষণেই দেখা গেল মহাশূন্যের ওজনহীন পরিবেশে ভেসে ভেসে সাদা রং এর আভা চারপাশে ছড়িয়ে পড়তে.....

(2 মিনিট পর)


হায় আল্লাহ ! একি ? ওরা মিসাইল তাক করল কেন ? ওমা ! এদেখি ছুড়েও দিল ! তীব্রবেগে কেঁপে উঠল আমাদের নভোখেয়াটি !


ZEO-242 এর প্রতিরক্ষা চিপের কথা:


এই স্পেসশিফটি আকাশ ফুঁড়ে আবার কোথায় থেকে উদয় হল ? টাইম স্পেস ফুটো করে এসেছে বোধহয় ! এদের দিকে নজর রাখতে হবে ।

এদের টার্গেট টা কি ? ZEO-242 ? গতিপথ দেখে তো সেরকমই মনে হচ্ছে । একটা কথা আছে না- পিপীলিকার পাখা উড়ে মরিবার তরে.... শালাদেরও কি মরার শখ হইছে নাকি ?

না ! অনেক দেখা হয়েছে ! এবার এদের থামাতেই হবে । যে গতি নিয়ে আসছে তাতে তো মনে হয় আর ৮ ঘন্টার মাঝেই ওরা আমাদের আকাশ সীমায় এসে পড়বে । তখন কিছু করলে থামানো কষ্টকর হবে । এদের এখনই থামাতে হবে !

কন্ট্রোল রুম । আগুন্তকদের থামানোর জন্য চারটা ওয়্যারশীপ পাঠাও !

বেটারা মনে হয় ভয় পেয়েছে । সাথে সাথে থামিয়ে দিয়েছে । যাক, প্লানটা কাজ করেছে তাহলে !

একি ? ভয়ে এদের মাথা খারাপ হয়ে গেল নাকি ? কি সব মেসেজ পাঠাচ্ছে ? কিছুই তো বুঝি না ! নাকি এটা ওদের অন্য কোন চাল ? উল্টা পাল্টা মেসেজ দিয়ে আমাদের সিস্টেম ক্রাশ করার ধান্দায় আছে ? চান্দু, যত চেষ্টাই কর না কেন তোমরা, আমাদের সিস্টেমের গায়ে আঁচও লাগাতে পারবে না !

সাদা রং ? এত বড় স্পর্ধা ! আমাদের সাদা রং দেখিয়ে যুদ্ধের আহবান জানায় ? আমাদের এলাকায় এসে আমাদেরকেই ধ্বংসের হুমকি দেয় ! আর তো সহ্য করা যায় না !

আমাদের এলাকায় এসে আমাদেরকেই হুমকি দাও ? দাড়াও দেখাচ্ছি, আমরাও কম যাই না !

কমান্ডো ................................ ফায়ার !!!

ওকে ! গ্রেট ! জানে মারার দরকার নেই ওদের । জীবিত ধরে আন । দেখতে চাই- কেমন বাপের বেটা ওরা.....?

ভায়েজার-N44 এর যাত্রীদের সর্বশেষ অবস্থা:

ক্যাপ্টেন :- কি ব্যাপার ? ওরা এমন করল কেন ?
TINA :- আমার মনে হয় ওরা আমাদের ভুল বুঝেছে ! এখানে সাদা রং সম্ভবত খারাপ অর্থে ব্যবহৃত হয় !
ক্যাপ্টেন :- ওহ গড ! সর্বনাশ ! তাড়াতাড়ি ওদের সাথে কন্ট্রাক করে জানাও যে ওরা আমাদের ভুল বুঝেছে ! হ্যারি আপ !
TINA :- স্যরি ক্যাপ্টেন । সেটা সম্ভব না ! ওদের একটা মিসাইল আমাদের আমাদের মেইন এন্টেনায় পড়েছে । আমাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিধ্বস্ত ।
ক্যাপ্টেন :- বুলশীট ! পৃথিবীতে সাহায্যের জন্য মেসেজ দাও । বল দাও আমরা খুব বিপদে আছি ।
TINA :- ক্যাপ্টেন মনে হয় আমার কথা ভাল করে বুঝতে পারেন নি । আমাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে গেছে । এখন আমরা কাউকে মেসেজ দিতেও পারব না, কারো কোন মেসেজ নিতেও পারব না !
ক্যাপ্টেন :- ওহ নো ! বদমাইশ নৃ-বিজ্ঞানীটার কথা শোনা ঠিক হয় নি । বেটার চাইনিজ বউটা শালারে সব কুবুদ্ধি দেয় । এখন একটাই পথ খোলা- পালাতে হবে ! স্কাই ড্রাইভ সার্কিট টা রেড়ি কর TINA....
TINA :- আমি এবারও আপনাকে নিরাশ করছি ক্যাপ্টেন । ওদের আরেকটি মিসাইলের আঘাতে স্কাই ড্রাইভ অংশটাও বিধ্বস্ত । পালানো তো দূরে থাক, শীপটা নাড়ানোর উপায়ও নাই !
ক্যাপ্টেন :- ওহ !
TINA :- তাহলে এখন কি করব ক্যাপ্টেন ?
ক্যাপ্টেন :- করার মত আর আছে কি ? চেয়ে চেয়ে দেখ ওরা কি করে ??

ওরা তো দেখি ধীরে ধীরে এগিয়ে আসছে ! নিশ্চয় অন্য কোন মতলব আছে ওদের ।
চারটাই দেখি একসাথে আমাদেরটা স্পর্শ করল ! হোটাই এ টাইমিং রে বাবা.....
ওমা ! ওরা তো দেখি আমাদের শীপের দেয়াল কাটতে শুরু করেছে ! ভিতরে ঢুকার খেয়াল নাকি ওদের ?

হায় আল্লাহ ! এগুলা কি ? এগুলা এমন কেন ? আমি তো ভেবেছিলাম কত স্মার্ট হবে ওরা ! কিন্তু একি ? এগুলো এমন করে হাটে কেন ? হাটতেও তো জানে না !

হাটতে না জানলে নাই ! অস্ত্র ঠিকই চালাতে জানে । কত ভয়ংকর সব অস্ত্র নিয়ে কি অবলীলায় হেঁটে আসছে !
একি ? এ তো দেখি আমার দিকে এগিয়ে আসছে ! আমি কি করছি ? আমার দিকে আসে কেন ?
কি জানি বলল ? শুনতে পাই নি ।
আবার বলল । এবার শুনলাম । স্পষ্ট বাংলায় বলছে- এই ঘুমাস কেন ? টিউশনিতে যাবি না আজ ?
এ বেটা বলে কি ? মহাকাশে আবার টিউশন দিতে কোথায় যাব ? কিছুই তো মাথায় ঢুকছে না ! নাকি এলিয়েনদেরকেই টিউশন দিতে বলছে !!
এবার বেটা বত্খিতটা আমার কলার চেপে ধরে ধমক দিয়ে বলল- উঠ !
আমি ভয়ে ভয়ে বললাম- কোথায় উঠব ?
এবার জল্লাদ টা আমাকে একটা থাপ্পর দিয়ে বলল- শালার বাচ্ছা শালা ! ঘুম থেকে উঠ !
থাপ্পর খেয়ে ঘুম ভেঙ্গে গেল ! চোখ মেলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি । আর আমার দিকে বিষদৃষ্টিতে তাকিয়ে আছে আমার রুমমেট অন্তু !!
বুঝলাম, এ মহাকাশ, স্পেসশীফ, ক্যাপ্টেন্সি, যুদ্ধ- সবই ছিল স্বপ্ন । আকাশ যানটির জন্য খারাপ লাগলেও মনে মনে খুশিতে জ্যাকসনের মত একটু মুনওয়াক করে নিলাম । যাক বাবা অমন মাইনক্যা চিপায় পড়ি নাই ! জান তো বাঁচছে !!!

রবীন্দ্রনাথের ছড়া কবিতা বীরপুরুষের প্যারোডি করে মনে মনে আবৃত্তি করলাম-

ভাগ্যিস সব স্বপ্ন ছিল,
নইলে কি দুর্দশাই না হত- তা না হলে !!!

অন্তু এখনো তার বিখ্যাত "খ্যাইয়া ফেলামু" লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে । বিছানা ছেড়ে উঠে পড়লাম । দেরি হয়ে যাচ্ছে ।

(সমাপ্ত- THE END)

Facebook Link: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×