somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক এবং.....

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে নিয়মিত ফেসবুকে আসতাম । কিন্তু কাদা ছুড়াছুড়ি শুরু হওয়ার পর এখন আর আগের মত নিয়মিত আসা হয় না । হয়ত সপ্তাহ-দুসপ্তাহে একবার আসি ।

আজ একটু করে ফেসবুকে ঢুঁ মারতেই দেখি দুইটি টপিকে পুরো হোমপেজ সয়লাব-

১। NSU টপিক ও
২। তামিমের বিয়ে

প্রথমে নর্থ সাউথের কথায় আসি । এই বিশ্ববিদ্যালয়ের জনৈক জারজ বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের খ্যাত বলে তিরস্কার করেছে, বাংলা ভাষাকে অপমান করেছে । অনেকেই প্রশ্ন তুলতে পারেন 'জারজ' শব্দটির ব্যবহার নিয়ে । উত্তরটা কবি আবদুল হাকিম বহু আগেই তার "বঙ্গবাণী" কবিতায় দিয়ে গেছেন-

'যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী,
সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি ।
দেশী ভাষা বিদ্যে যার মনে ন জুয়ায়,
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় ?'

যাই হোক, যা বলছিলাম- একটি দেশের ৯৯ ভাগেরও বেশী ছাত্রছাত্রী যেখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেখানে কেউ যদি এমন ধরনের কথাবার্তা বলে তবে বুঝে নিতে হবে- হয়ত সে মানসিক প্রতিবন্ধী, নয়ত সে একটু খ্যাতির আশায়, লাইম লাইটে আসের জন্যই কাজটি করেছে । (বিশ্বকাপ চলাকালীন সময় পাওলী দাম যেমনটা করেছিলেন আরকি !)

যদি সে মানসিক বিকারগ্রস্ত হয় তবে এই টপিকটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার ? পাগলে কিনা বলে, ছাগলে কিনা........

আর সে যদি লাইম লাইটে আসার জন্যই কাজটি করে থাকে তবে তাকে নিয়ে এত মাতামাতি করে কেন আমরা তাকে বিখ্যাত (কুখ্যাত) করে তুলছি ? আমরা এদিকে গলা ফাটাচ্ছি আর সে ঐদিকে বসে বসে মুচকি মুচকি হাসছে । তার উদ্দেশ্য তো সফল । এটাই তো চেয়েছিল সে ।

এ ঘটনার সাথে মানানসই শিব খেরার International Best Seller বই "You Can Win" থেকে একটা অনুচ্ছেদ তুল ধরতে চাচ্ছি-

"একদিন সকালে কেউ একজন আপনাকে ফোন করে বলল- আপনি অনেক সত্‍, পরোপকারী এবং নিষ্ঠাবান । আপনি পুলকিত হবেন । ফুরফুরে মেজাজ নিয়ে দিনের কাজ শুরু করবেন । ফলে আপনার পুরো দিনটিই ভাল যেতে পারে ।

পরদিন সকালে ঐ একই ব্যক্তি যদি ফোন করে আপনাকে বলে- আপনি একটা চোর, ভন্ড এব প্রতারক তবে আপনার মুড অফ হয়ে যাবে । মন খারাপ নিয়ে দিনের কাজ শুরু করবেন । মেজাজ থাকবে তিরিক্ষ । ফলে আপনার পুরো দিনটিই খারাপ যেতে পারে ।

এ ঘটনা থেকে বোঝা যায় যে আপনার কোন আত্মবিশ্বাস নেই । আপনার মানসিক অবস্থা নিয়ন্ত্রন করেছে বাইরের কেউ । এ অবস্থা কাটিয়ে উঠতে হবে । সাফল্য লাভ করার জন্য শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে । পাছে লোকে কিছু বলে কিনা তার উপর নয় ।"

হ্যাঁ, ঠিক তাই ।
আমরা কি সেটা আমাদেরকেই বিশ্বাস করতে হবে । কে কি বলেছে তা নয় ।

আর NSU এর ছেলেটা অবশ্যই অন্যায় করেছে । আমরা তার প্রতিবাদ অবশ্যই করবো । কিন্তু তাই বলে তাকে কিভাবে অপদস্ত করা যায় এটা চিন্তা করে নিজেদের রাতের ঘুম হারাম করে দেবো এমনটা তো ঠিক নয় । মনে রাখতে হবে- অতিরিক্ত কোন কিছুই ভাল নয় ।

আর দ্বিতীয় টপিকটা হচ্ছে- তামিম ইকবালের বিয়ে । এটা নিয়ে দুই ধরনের আবাল শ্রেণীয় কথাবার্তা চলছে ।

একটা গ্রুপ বলছে- তামিমের বিয়েতে আড়াই থেকে তিন কোটি টাকা খরচ হচ্ছ । এই দরিদ্র দেশে এটা কোনমতেই সমর্থন যোগ্য নয় । এই টাকায় মিনিমাম ১০০টি নরমাল বিয়ে সম্পন্ন করা যেত । কয়েক হাজার মানুষের কয়েক দিনের অন্নসংস্থান হত......... হ্যান ত্যান ।

আরে ভাই থামেন ।
কবে থেকে এত গরীব দরদী হয়ে গেলেন ?
ম্যাক্সিমাম মানুষই জীবনে একটাই বিয়ে করে । এই বিয়ে নিয়ে থাকে তার দীর্ঘদিনের সাজানো স্বপ্ন । থাকে অনেক উচ্ছ্বাস, অনেক গোপন বাসনা । তাই বিয়েটাকে স্মরণীয় করে রাখতে যে যার মত সাধ্যমত চেষ্টা করে । তামিমও তাই করেছে । সে তার বিয়েতে তিন কোটি কেন, দরকার পড়লে ত্রিশ কোটি টাকা খরচ করবে । এটা তার ব্যক্তিগত ব্যাপার । সে তো আর আপনার বাপের টাকা খরচ করছে না । তাহলে আপনার এত জ্বলছে কেন ?
তাছাড়া সে টাকা আয়ই করছে খরচ করার জন্যই । নিশ্চয় কবরে নিয়ে যাবার জন্য নয় ।
দয়া করে তার পিছনে লাগাটা বাদ দিয়ে নিজের চর্কায় তেল দেন ।

আর একটা গ্রুপ আছে যারা তামিমের বিয়েতে বিদেশী শিল্পীরা আশায় তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন ।
ওকে ফাইন ।
মানলাম তামিম দেশপ্রেমিক না । এবার আপনার দেশপ্রেমের পরিচয় দেন.....

আপনার মোবাইলে/পিসিতে কয়টা বাংলা গান আছে আর কয়টা ভিনদেশী গান আছে ?

আপনি গত পাঁচ বছরে কয়টা বাংলাদেশী মুভি দেখেছেন আর কয়টা ভিনদেশী মুভি দেখেছেন ?

ধরেন, পাশাপাশি দুইটা কনসার্ট হচ্ছে । একটাতে শাকিব খান আর অন্যটাতে শাহরুখ খান পারফর্ম করছে । শাকিবের কনসার্টের টিকিট ৫০ টাকা আর শাহরুখের টার টিকিট ৫০০ টাকা । এখন আপনি বলেন কোন শো টা দেখতে যাবেন ? ৫০ টাকার টা নাকি ৫০০ টাকার টা ?

কেন ?
দেশপ্রেম কি শুধু তামিমেরই দরকার ? আপনার দরকার নাই ?

শুনেন ভাই, দেশপ্রেম অনেক বড় জিনিস । আপনার-আমার মত নিম্নবুদ্ধি বৃত্তীয় মানুষের এটা বোঝার মত সামর্থ এখনো হয়নি ।
তাই কথায় কথায় দেশপ্রেম টেনে আনবেন না ।

আর দেশপ্রেমের দোহায় দিয়ে আপনি তো শাকিব খান আর শাহরুখ খানকে এক কাতারে বিচার করতে পারেন না....

তাই তাকে তার মত থাকতে দিন । সে তার বিয়েতে কি করবে না করবে এসব তার ব্যক্তিগত ব্যাপার । এসব নিয়ে সমালোচনা বন্ধ করুন ।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×