somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুর লেখা গান ও সিরিয়াল কথন !

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বন্ধু ফোন দিল- দোস্ত, আমি একটা গান লিখছি, সুরও করছি নিজে নিজ ! গীটারে সুর তুলে গাইছিও নিজে !!
আমি বলি- কস কি দোস্ত ? শোনা না একটু...
বন্ধু বলে- আচ্ছা দাঁড়া, তোরে এভাবে শুনামু না । আমি এমএমএস করে প্রথম কলিটা পাঠাচ্ছি । তুই শুনে জানা কেমন হইছে !
আমি বললাম- ঠিকাছে দোস্ত, পাঠা ।

কিছুক্ষণ পর এমএমএস আসল ।
হাঁদারাম তার গাধার ভয়েসে গাইছে-

এক রুমে বৌ আর আরেক রুমে মা !
একজন চায় গরম কফি অন্যজনে চা !
আমার..... হয়েছে জ্বালা....
বল, বানাবো কোনটা ?
ও...ও...ও...ও...ও.....
বল, বানাবো কোনটা ?

দোস্তের গান শুনে আমার তো আক্কেল গুড়ুম !

ফোন দিলাম তারে- দোস্ত, তোর গানের তাল-লয়-সুর সব ঠিক আছে । কিন্তু অন্য একটা জায়গায় আমার খানিকটা কনফিউশান আছে । তুই আগে ঐটা ক্লিয়ার কর । ঘরে তোর মা ও আছে, বউ ও আছে । তারপরেও চা-কফি বানাতে রান্নাঘরে তুই কেন ঢুকছস ? ওরা কি করে ?
বন্ধু আমার বুদ্ধিজীবীদের মত ভরাট কন্ঠে বলল- হুম, বুঝলাম । দোস্ত, তুই তো জানস, কবি-সাহিত্যিক-গীতিকাররা যখন কোন কিছু লেখে তখন তার পেছনে কোন ঘটনা কিংবা কোন প্রেক্ষাপট চিন্তা করেই তারা সেটা লেখে । আমার গানটা আমি কোন সিচুয়েশান কল্পনা করে লিখছি, এটা যদি তুই শুনছ তাইলে তোর প্রশ্নের জবাব তুই নিজেই পেয়ে যাবি !
আমি আগ্রহভরা কন্ঠে তাকে বলি- ঠিকাছে দোস্ত, তাইলে শোনা তোর এই গানের শানে নূযুল !!

বন্ধু আমাকে তার গানের যে শানে নুযূল শোনাল তার সারমর্ম হচ্ছে- তার ঘরে তার মা এবং বউ দুজনেই আছে । দুজনেই বিশাল সিরিয়াল ভক্ত ! কিন্তু সমস্যা হচ্ছে- একজনের পছন্দ স্টার প্লাস অন্যজনের জি বাংলা । পছন্দের সিরিয়াল দেখা নিয়ে দুজনের ব্যাপক ঝগড়া-ঝাটি ! বউ-শ্বাশুড়ির ঐতিহাসিক কলহ । ফলাফল, দুজনের মুখ দেখা দেখি বন্ধ ! চুলায় আগুন জ্বলাও বন্ধ !!
আর সে পড়েছে মাইনক্যা চিপায় ! সে যেহেতু দুজনকেই ভালবাসে, তাই না পারছে একে কষ্ট দিতে, না পারছে ওকে কষ্ট দিতে ! না পারছে এর মান ভাঙ্গাতে, না পারছে ওর মান ভাঙ্গাতে !!
এমন একটা পরস্থিতির কথা চিন্তা করেই নাকি তার গানটা লেখা !

বন্ধুর ব্যাখ্যা শুনে আমার গলা শুকিয়ে গেল ! কষ্টে-সৃষ্টে কোনমতে বললাম- ওয়াও দোস্ত, সেইরাম হইছে । ক্যারি অন !

লাইন কাটার পর ভাবতে বসলাম, সত্যিই যদি এমন পরিস্থিতিতে পড়ি, তাইলে আমার কি হবে ??
বল, আমার কি হবে গো....?
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×