শিরোনামহীন............।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চুপচাপ চারিদিক । বিশাল বড় সব অট্টালিকা। সবাই সবাইকে নিয়ে ব্যাস্ত । আমাকে নিয়ে কারো মাথা ব্যাথা নেই । নির্জন রাতে একা বসে কলমের কালি শেষ করবার প্রয়াস চেষ্টা। হয়তো লিখেই মনের কিছু কষ্ট দূর হবে। হয়তবা হাহাকার করা মনটা একটু সুখের দেখা পাবে।
মা কে ভীষণ মনে পড়ছে। শেষ কবে যে তার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছি মনে নেই । ছোট একটা সমস্যার কারনে আমাকে একা রেখে বাবা মা চলে যায়, সুদূর কানাডায়।। দুজনে ভালই চাকরি করে আর টাকা পাঠায়। আমার খালামনির বাসায় নির্দ্বিধায় কেটে যাচ্ছিল জীবন। এরি মাঝে দাড়িয়ে গেল আরও নানান সমস্যা। ছোটবেলা থেকেই বাবা মা থেকে দূরে থেকে নিজেকে একাকি রাজ্যের রাজপুত্র বানিয়ে ফেলতে আমার একটুও কষ্ট হয়নি। আজকে হোস্টেলে উঠে গেলাম। অনেক একা লাগছে। কিছুতেই ঘুমাতে পারছিনা। আমার মা ও কি আমার মতো সারাক্ষন আমাকে মনে করে? ঘুমাবার আগে? ঘুম থেকে উঠার পরে? আচ্ছা??? আমার মা কি আমাকে স্বপ্ন দেখে? কি জানি হয়ত তার কাছে মনে হয় শুধু একটু ফোনে কথা বলেই সব শেষ। আসলে কি তাই? বড় ইচ্ছে হয় আর সবার মতো মাকে জালাই,তার হাতে বকা শুনি। এর পরে আদর পেয়ে একটু হাসি। কিছু স্বপ্ন নাকি অপূর্ণ থেকে যায়। হয়ত আমার এই ছেঁড়া স্বপ্নটাও সেরকম।। বাস্তব আর স্বপ্নের অলিখিত যুদ্ধে স্বপ্নরাই চিরকাল পরাজিত হয়। হয়ত আমার স্বপ্নরাও পরাজিত।।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন