somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি.................।

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘ,

কেমন আছো সে আমি জানি , অপার সীমাবদ্ধতার ভেতর ... নিগড় সত্য নিজের ভেতর লুকিয়ে কেউ কেউ সুখের অভিনয় করে বৈ কি, তুমি তাঁদেরই দলে সে আমি জানি । আমাকে তোমার হয়নি জানা, কারণ তোমার মতন সুখের অসুখ নেই আমার... আমি নিজের সাথেই যুদ্ধ করি
সে শুধু বেঁচে থাকবার প্রয়াসে… বেঁচে থাকাটা আর কিছুদিন বড় প্রয়োজন আমার . . . জানো কি ! আজ তোমার এই নিদারুণ করুণা আমাকে অনেক বেশী আশাহত করেছে… সেই দিনের চাইতেও... যেদিন বলেছিলে ‘ আকাশ ! বাস্তবতা মেনে নাও ‘ হা..হা..হা… আজ যে বড় নির্মম বলে আমাকে পথে ঠেলে দাও… ভুলে যাও কেন পথটি তোমারই তৈরি করা ।এই শতাব্দীতে মানুষের শোকের আয়ু মাত্র কটা দিন, কেউ কাউকে অনস্বিকার্য মনে করে না, আমি ও মনে করি না ২৩ বছরের ছেলেটি যে না পাওয়ায় ভেবেছিলো মৃত্যুই শ্রেয়, আজ তা শুধুই হাস্যকর আর উপহাসের বিষয় । কোন কিছুই অনস্বীকার্য নয় ।
জীবন থেমে থাকে না… শত অপ্রাপ্তিতেও জীবন তার গতিপথের দিকেই এগোয়, আজ ভালোবাসা তোমার কাছে শুধুই একটা শব্দ, তুমি এই একটি শব্দের জন্য আজ যতটা মরিয়া হয়ে উঠেছ কি হতো ২৩ বছরের ঐ ছেলেটিকে যদি আজকের উন্মাদনার সামান্যটুকুও দিতে ! খুব তো হতো না, ক্ষতি সামান্যই যদি হেরে যেতে নিজের কাছে !
তোমাকে নিঃশ্ব হতে দেখতে চাই না কখনো, যদি এভাবে নিঃশ্ব করে ফেলো নিজেকে আকাশের সমাপনই তবে দেখবে … আর লালায়িত করো না জীবন ভ্রান্তির সাথে, আর হেঁয়ালির নির্মম খেলায় নিজে ডুবে যেয়ো না … আমাকে তো নয়ই… বোকার মতন যে আকাশ ক্লাস রুমের কোনায় বসে তোমার আনমনে গেয়ে যাওয়া গান শুনত আর মুগ্ধ হয়ে ছুটত তোমার দিকে… আশাহত হয়ে ফিরত, সে এখন বাস্তবতার ভাঙ্গা কাঁচের পথ পেড়িয়ে অনেকটা পথ একাই হেঁটে চলে এসেছে… আকাশ বলে কেউ নেই সেই পথে... নেই আর কোন মুগ্ধতা, মুগ্ধতা মানে নির্মম সত্য ! মুগ্ধতা মানে শরীরে চাবুক কষে রক্তাক্ত হওয়া ! মুগ্ধতা মানে চরম সত্যের ভুল ব্যাখ্যা ! এখন আমি শুধুই মেঘলা আকাশ ।
ফিরে যাও মেঘ, আকাশ মনে রাখবে তোমাকে …. আমি আমার কথা রাখবো ।

শুধু অনুরোধ ওভাবে আর শুধু শব্দকে খুঁজো না , শব্দটাকে বুকে ভেতর লালন কর । শান্তি পাবে । কেউ তো রয়েছে তোমার জন্য , যে তোমাকে তোমার মত করে ভাবে ।

ভালো থেকো । সুখী হও ।

তোমার
ফান্টা
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×