somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ মানুষের জন্য

১৩ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
বাসার সমানে একটা বেশ ঝাকড়া আম গাছ ছিল। দশাসাই আম গাছ হলেও ওতে আম ধরতো না একটাও । কিন্তু গাছটার প্রতি আমার পিতা মাতার মায়া ছিল খুব। তাছাড়া গাছটা ছায়া দিত বেশ। তবে সেই গাছে ঝামেলা ছিল একটাই , কাকেরা ওটাকেই তাদের ডেরা বানিয়ে ফেলেছিল। কাজেই প্রতিদিনই কাকাদের কা কা লেগেই থাকতো। মাঝে মাঝে বিরক্ত হলেও একসময় সব সয়ে গেল। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি , সকল কাক সমস্বরে কাকা করছে। কাকদের কাকা রবে বাসা প্রায় মাথায় ওঠার জোগাড়। সব কাকই প্রায় টিনের চালে । কি ব্যাপার ? এখন টিনের চালে উঠাও দুস্কর । কারন ওঠার চেষ্টা করলে কাকের তেড়ে আসছে। কিছুক্ষন পর বের করতে সমক্ষ হলাম কাকদের বাসা থেকে একটা কাকের বাচ্চা পড়ে গছে । পড়ে সে এখন টিনের চালের উপর আটকে আছে। কিন্তু বাচ্চা কাকের ডানা শক্ত না তাই সে পুরোপুরি উড়তে পারছে না । এখন প্রায় সমস্ত কাক টিনের চালে নেমে এসেছে এই বাচ্চা কাকটিকে সাহায্য করার জন্য ।

দুই
কলেজে পড়ার সময় ব্যন্যাক্রান্ত হলাম আমরা। আমাদের বাসায় পানি ঢুকতে শুরু করলো । বাসার পিছনে একটা খাল জাতীয় নালা আছে। সেই নালা দিয়ে যখন পানির আসতে শুরু করলো তার সাথে পানির জীবগুলো এসে ঢুকতে লাগলো বাসায় । এই রকম সময়ে আমরা আবিস্কার করলাম একটা সাপ এসে বাগানে আশ্রয় নিয়েছে। সাবই তেড়ে তাকে মারতে গেলও কেন যেন আমার মা সাপটাকে মারতে মানা করলেন । আমার মায়ের বক্তব্য সাপটাও আমাদের মতো বানভাসি, ও সময়মতোই চলে যাবে। আমার মায়ের কথাই সত্য প্রমানিত হয়েছিল , কারো কোন ক্ষতি না করেই সে চলে যায়।

তিন
বিশ্ববিদ্যালয় পড়ার সময় ছুটির দিনে চলে যেতাম চাচার বাসা । শাহাজানপুর রেল কলোনীর ভেতরে বেনজীর বাগান। ছয় নাম্বার বাস থমাতো পীরজঙ্গিমাজার । সেখান থেকে হেটে হেটে যেতাম কলোনীর ভেতর । কলোনীর ভেতরে একজায়গায় পাঁচিল ছিল ভাঙ্গা । সেই পথে সবাই শর্টকাট মেরে ঢুকতাম বেনজীর বাগানে। শর্টকাট মারার গলি পথে ছিল কতগুলো মুদি কাম সবজির দোকান। সেখানে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়তো। দুই পায়ে চলা এক কুকুর। সে চলতে পারতো না । কারন তার সমানের দুপা ছিল কাটা। কোন একসময় ট্রেন লাইনে পড়ে তার সামনের পা দুখানা কাটা যায় । পিছনের পায়ে ভর করে সে কোন রকমে এখানে এসে হাজির হয় । স্থানীয় লোকজনের ভালোবাসায় সেই কুকুরটা খেয়ে পড়ে বেঁচে আছে। যেহেতু সে প্রায় চলৎশক্তিহীন তাকে দু এক টুকরা খাবার দিত স্থানীয় লোকজন। সেখানে আরো কুকুর থাকলেও তারা ঠিকই বুঝতে পারতো যে এই কুকুরটির পক্ষে কামড়া কামড়ি করে খাবার জোগাড় করা সম্ভব না । জানি না সবসময় এ রকমটি ঘটতো কিনা ? যে কয়বার এই প্রানীটিকে অতিক্রম করেছি , দেখিচি কুকুর গুলো তার খাবার কেড়ে খেত না , যেন তারা বুঝতে পারতো তারা একজন অসহায় কুকুরের খবার কেড়ে খাওয়াটা অনৈতিক।

কাল দেখলাম প্রচন্ড আক্রোশে মানুষ ঝাঁপিযে পড়েছে মানুষের উপর । মানুষ মারছে মানুষকে ? অথচ মানুষই দাবী করে তারাই সবচেযে সভ্য
কিসের গর্বে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×