কিচ্ছু বলিনি, বারণও করিনি আমি
পাগলি যখন পাখি হতে চেয়েছিলি
ধনেশ, চড়ুই, শালিক না হয়ে তবু
পাগলি কেনো রে কাঠঠোকরাই হলি?
কাঠঠোকরাই নাহয় হলি, কিন্তু-
এ-বুক টাকেই ভাবলি কেনো রে কাঠ?
কাঠ'ই নাহয় ভাবলি, কিন্তু বুকের-
দুঃখ পোকা না খুঁটে, কেনো চুকালি বুকেরি পাঠ?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




