
তুমি মন ভালো হবার গান আমার!
তুমি মন ভালো হবার গান আমার!
তুমি রাত শেষে ভোরের
আলো আমার!
দৃষ্টি ফেরাও আমার দিকে তাই,
দৃষ্টি ফেরাও আমি অন্তপ্রাণ!
আমি হতে চাই তোমার চুলের
ক্লিপের মত ভাগ্যবান,
হতে চাই তোমার হাতের চুড়ি'র মত
ভাগ্যবান!
ওরা তোমার সঙ্গে থেকে, তোমার
গন্ধ মেখে, ঘুরে আসে অদূর পাথার...
আমারও ইচ্ছে যাবার!
আমারও ইচ্ছে যাবার ,
আমারও ইচ্ছে যাবার,
তোমার চুলের ক্লিপ, হাতের
চুড়ি হয়ে ,আমারও ইচ্ছে যাবার!
তুমি মন ভালো হবার গান আমার!
তুমি রাত শেষে ভোরের
আলো আমার!
নাও আমায় সঙ্গে তোমার।
তুমি অট্ট-হাসির উৎস আমার, হুহু কাঁদার কারণ !
রাত করে ঘরে ফেরার দায়ে তুমি বকুনির প্রাক আয়োজন !
তুমি অনুভূতি-ভাষার অভিধান !
প্রতিদিন মন ভাঙ্গা মৃত্যু শেষে, তুমি আমার পূণরুত্থান!!
লেখালিখি - কবে কখন এ শখের শুরু মনে করতে পারিনা। তবে বন্ধু মহলে গান লিখে বেশ সমাদৃত হয়েছি। এইভাবে ডিভোর্স লেখার পর গাইলো পিটার। আর সেই গানের সুত্র ধরেই একদিন পিপলস রেডিওতে যাওয়া। আরজে গানটা শুনে বললেন, এটা তো মন খারাপ করা একটা গান, মন ভালো হবার কোনো গান নেই আপনার?" সেখান থেকেই মাথায় ঢুকলো, মন ভালো হবার গান, মন ভালো হবার গান আর লিখলাম তুমি মন ভালো হবার গান আমার!
তুমি রাত শেষে ভোরের
আলো আমার!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




