
‘সকালবেলা ড্রাইকেক আর একটা কলায়
নাস্তা হলো, দুপুর বেলা মুরগি-সালুন
সোমবার থেকে ছুটি, তুমি চলে এসো
সোমবার থেকে তোমার আমার যৌথ-ফাগুন ।
ইতি, তোমার চড়ুই, তোমার সোনামণি ’
ইতির নিচে লিপস্টিকে দু-ঠোঁট সাঁটা ।
এমন একটা চিঠি পেলাম আজ সকালেই
পোড়ো পোষ্টাপিস এলাকায়, পোকায় কাটা !
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



