আমার কিছুই নেই বুকভরা ভালবাসা ছাড়া
নেই চোখভরা স্বপ্ন ছাড়া কিছু ,সারা বুক জুড়ে
শুধু আছ তুমি কেবল তোমার এই চক্ষুদ্বয়
ছেয়ে আছো আমার হ্রদয়,আমার সত্তায় শুধু
বেজে যায় তোমার গান,আমি সেই গান শুনি,
কি আছে আমার আর শুধু এই ভালবাসা ছাড়া।
আমার তো নেই কোন অপরোপ সবুজ উদ্দান
কোন তৃনক্ষেত্র,কিংবা সরোবর,স্নিগ্ধ জলাশয়
আছে এই বেথিত হ্রদয়,এই অশ্রুময় চোখ
কেবল তোমার জন্য আছে এই ভোরের শিশির,
আমার কিছুই নেই শুধু এই ভালবাসা ছাড়া,
কেবল তোমার জন্য এই বুকে অনন্ত পিপাসা।
আমার কিছুই নেই মাত্র এই অশ্রুজল ছাড়া
কেবল তোমার জন্য আছে এই অথই বর্ষন,
আমার কি আছে বলো শুধু এই ভালবাসা ছাড়া
কি আছে আমার আর,শুধু এই স্বপ্ন আছে বুকে,
শুধু এই ভালবাসা ছাড়া আর কোনো কিছু নেই,
নেই গোপন চোখের জলে লেখা কবিতা ছাড়া কিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




