প্রতি সপ্তাহের একটি দিনের অপেক্ষায় বসে থাকি আমরা ক'জন,
নাকি শুধুই আমি!
নিজ বৃত্তের মাঝে কেবলি আবর্তন,
শুধু বৃত্তের এপাশ থেকে অপাশ-
যেন এক চাঁদাকৃতির গোলক ধাঁধাঁ ।
সস্তা নিকটিনের তীব্র গন্ধ লেগে থাকে গায়ে,
সিগারেটের সাদা ধোঁয়া ভেসে যায়-
শুভ্র ফুলের মত
তবুও ফুঁড়োয় না কষ্টের মহাকাব্য।।
তবুও ক্ষত চিহ্ন চিক চিক করে
কাঁচা রোদের মত।
অবশেষে, বিষণ্ণ মনে নীড়ে ফেরা
আর সব দিনের মত,
আর সব দুঃখ নিয়ে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


