বুক ভরে শ্বাস নিতে পারছি না আর
শ্বাসনালীতে কষ্ট জমাট বাধাঁ
আকাশে আর চাঁদের আলো দেখি না বহুদিন,
আর চাঁদ!
সে তো বহু বহু দূরের দেশে।
চাঁদটা আমার, ছুঁতে গেলেই
ঐ আকাশের কেন্দ্র হতে আরও দূরে সরে যায়।
হয়তো কোন এক ভোরে জনশূন্য এক রেলের প্লাটফর্মে,
এক বুক কষ্ট ছুড়ে ফেলে
আবারো দাঁড়াবো চাঁদের সম্মুখে
হয়তো কোন এক বৃষ্টিভেজা রোদেলা ভোঁরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


