somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ছাত্রলীগ করি।

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছাত্রলীগ করি। আবারো বলছি আমি ছাত্রলীগ করি। আমার পূর্বপুরুষেরা এ দেশ স্বাধীন করে গিয়েছে। এ দেশ আমার দেশ। কোন অন্যায়, নৈরাজ, ষড়যন্ত্র আমি মেনে নেবো না। নেত্রীর নির্দেশে কঠোর হস্তে দমন করবো সব।

আমি ছাত্রলীগ করি। শিক্ষা, শান্তি, প্রগতি আমাদের মূলনীতি। এতোদিন শুধু মূলনীতিই জানতাম কিন্তু অর্থ বুঝতাম না। আজ নীলক্ষেত থেকে একটি বাংলা ডিকশোনারী টাকা না দিয়েই নিয়ে এসেছি। এখন শিক্ষা, শান্তি আর প্রগতি এর অর্থ খুঁজতে বসবো।

আমি ছাত্রলীগ করি। ত্রাসের অপর নাম আমি। জানেন মায়েদের বুক খালি করতে আমরা দারুন পারদর্শী। এগুলো আমাদের বা হাতের কাজ। এই যে সেদিন টিভিতেই দেখুন না বিশ্বজিতকে আমি কিভাবে হত্যা করলাম। তাও আবার ক্যামেরার সামনে। যা লাগছিল না আমায়। এবার কমিটি হলে পোস্ট তো নিশ্চিত পাবো। যাই হোক আমরা কতোটা পারদর্শী তা তো বুঝতেই পারছেন। অল্প কিছু সময়ের মধ্যেই মামলা খালাস করে ফেলেছি।

আমি ছাত্রলীগ করি। একটু কোপাকুপি না করলে কি আমাদের মানায়? আরে মশাই আপনিই একটু ভেবে দেখুন না। আমি বলছি আপনি ভাবুন। এই যে কিছুদিন আগে আমাকে কেউ চিনতো না। একটা ছেলেকে কুপিয়ে জেলে গিয়েছিলাম। জেল থেকে বের হয়ে দেখি তাজ্জব ব্যাপার। মাত্র একদিনে আমি নেতা বুনে গেলাম!! এখন বাইক নিয়ে ঘুরে বেড়াই, বড় নেতাদের বাসায় যাই। রাস্তায় এখন আমাকে দেখলে সবাই সালাম ঠুকে। একদিন হয়তো এমন কোপাকুপি করতে করতেই বড় মন্ত্রী হয়ে যাবো। অবশ্য তখন এসব ঘটনা ঘটলে আমি কিন্তু একে বিচ্ছিন্ন ঘটনাই বলবো।
এবার আপনিই বলুন। কোপাকুপি না করলে চলে?

আমি ছাত্রলীগ করি। প্রায়ই আমাদের ছবি বিভিন্ন পত্র-পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়। ধারালো অস্ত্র হাতে নানান ভঙ্গিতে ছবি। পুরা নায়ক মাইরি। আমরাই এদেশের সুপুরুষ। অন্য সবাই পুরুষ নামধারী কাপুরুষ। আমাদের কোন কর্মকান্ডেই এরা কোন প্রতিবাদ বা বাঁধা দেওয়ার সাহস পায় না। যাবতীয় সকল কর্ম সম্পাদনের পরে শালারা পত্র-পত্রিকা, ফেইসবুক, ব্লগের সমালোচনার ঝড় তোলে। মোক্ষম সময়ে কেউ এগিয়ে আসে না। এদের দেখলে ইচ্ছে করে লেখালেখি এদের পাছায় ভরে দেই।

আমি ছাত্রলীগ করি। মানুষ বলে আমরা নাকি চাঁদাবাজ। যতসব গর্ধবের দল। আরে দেশের জন্য সবকিছু ছেড়ে রাজনীতিতে নামলাম। পেট তো চালাতে হবে না কি? তাই দোকান-পাট ও আরো বিভিন্ন মাধ্যম থেকে কিছু হাদিয়া আদায় করি। এটা তো আমাদের হক। আর শালারা বলে চাঁদাবাজি করি।

আমি ছাত্রলীগ করি। আমরা এক একজন মহামানব। কারন আমরা সকল প্রেম-ভালোবাসার উর্ধে। মায়ের মমতা, পিতার স্নেহ, বোনের উষ্ণ আদর কিংবা প্রেমিকার আলিঙ্গন কিছুই আমাদের আটকে রাখতে পারে নি। আমরা সকল কিছু ত্যাগ করে দলের জন্য কাজ করে যাচ্ছি। তাই মাঝে মাঝে অন্যের সুখ দেখতে একটু কষ্ট হয়। একারনেই আমরা অন্যের ভালোবাসার মানুষ ছিনিয়ে নি।


দুঃখিত। আমাদের গুনের বর্ননা দিয়ে শেষ করা যাবে না। আমরা যাবতীয় সকল “কু” এর সাথে জড়িত। কোন “সু” এর সাথে আমাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আমাদের কর্ম কুকর্ম, আমাদের খ্যাতি কুখ্যাতি।

আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। তাই অনেক কিছু মুখ থেকে বের হয়ে গেল। যা বললাম সব ভুলে যান। নইলে বুঝতেই তো পারছেন আমি ছাত্রলীগ করি।
২৪টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×