হয়তো সময় চলে যাবে,
ভুলে যাবে কোনোদিন আমায়,
হয়তো দিন বদলে যাবে,
পড়ে রবো আমি স্মৃতির খাতায়,
তবু যেতে চাই
ফিরে যেতে চাই,
তোমার ভাবনার পাতায় পাতায়...
.
হয়তো শুরু হতে পারে সেখানে আবার,
যেখানে হয়েছে শেষ,
সময় হয় যদি আমায় ভাবার,
চলে এসো গো নিরুদ্দেশ,
তবু যেতে চাই,
ফিরে যেতে চাই,
হতে চাই আবার তোমার অভ্যেস।
.
হয়তো বদলে যাবে তুমি
রবে না মনে এই আমায়
কথা দিলাম আমি রবো আমিই
বদলাবো না শেষ সন্ধ্যায়,
তবু যেতে চাই,
ফিরে যেতে চাই,
তোমার হৃদয়ের প্রেমো আয়নায়...

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



