somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ বলি সেই পাগলের কথা

০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের কষ্ট কাউকে বলতে আর ভালো লাগে না। মানুষের কষ্ট শুনতেই ভালো লাগে। একজন পাগলের সাথে কথা বলেছি। আজ না হয় তার কথা টাই বলি। তার কথা গুলো ছিল.............

" আমি একজন বড় ব্যবসায়ী ছিলাম। একমাত্র সন্তান আমার একটাই খুব আদরের মেয়ে। কোনো কিছুর বিন্দুমাত্র অভাব তাকে দেই নি। অনেক বড় ব্যবসায়ীর ছেলের সাথে তার বিয়ে দিলাম।এই পৃথিবীর সমস্ত আদর তাকে দিয়েছি। সারাজীবন তার দায়িত্বভার বহন করেছি। কিন্তু যখন সময় এলো, আদরের মেয়ে আমার আমায় এতো সম্মান দিলো যা আজো ভুল যেতে পারি না। মা আমার আমায় থাপ্পর মারলো। কারণ তাকে আমি এখনো সম্পত্তি লিখে দেই নি। আমি আমার আদরের মেয়ের পা ধরে ক্ষমা চাইলাম, "মা গো, আমায় ক্ষমা করে দে মা, আমি তোর চাহিদা টা আগে বুঝতে পারি নি রে মা,আমায় ক্ষমা করে দিস মা।" তাকে সব সম্পত্তি দিয়ে দিলাম,যেন সে তার বাবাকে কোনোদিন ভুল না বুঝে। আমি বের হয়ে গেলাম। জানো আমি ভারত গেছিলাম,চায়না গেছিলাম। কাল আসলাম। ৭ দিন কবরে ঘুমিয়েছি। এত্তো গুলো গাছে লাল কাপড় বেধেছি। আজও কবরে ঘুমাবো। আমি না মরে গেছিলাম আবার কবর থেকে উঠে আসছি।
আবার কিছুক্ষণ থেমে বলল
" আমার মেয়ে আমায় থাপ্পর দিয়েছে, হা হা হা। হাসতে হাসতে আবার কেঁদে কেঁদে সাড়া।" ----- এই হলো আমাদের বর্তমান যুগের সন্তানের পিতা-মাতার প্রতি ভালোবাসা। পাঠ্য পুস্তকে পড়ে এসেছি বায়েজিদ বোস্তামি তার তৃষ্ণার্ত মা এর জন্য সাড়া রাত পানি নিয়ে পা এর কাছে দাঁড়িয়ে ছিলো। এরকম অনেক উদাহরণ আছে কিন্তু বর্তমান সভ্যতায় তা পুরোপুরি উলটো হয়ে দাঁড়িয়েছে। বড়দের সম্মান -শ্রদ্ধা করতে হয় এই কথা যারা শিখায় তারাই স্বীকার হয় অসম্মান ও অপমানের।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×