আগে কবিতা লিখার সময় ছন্দ খুজতাম,
কাজী নজরুলের ভক্ত ছিলাম কিনা!
এখন আর ছন্দ খুজি না,
রুদ্রকে খুব ভালো লাগে আজকাল,
ছন্দ হীন কবিতা গুলোই দারুন লাগে,
জীবনের সাথে মিলে যায়,
ছন্দ ছাড়া জীবন যার ,কবিতায় ছন্দের কি দরকার?
আজ ভালোবাসা হারা,ছন্নছাড়া,
তবুও পরিপূর্ণ আমি ভালোবাসায়,
ছন্দ হীন এক কবিতার মত।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


