somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

« জীবনকে গড়ে তোলারকিছু গুরুত্বপূর্নটিপস

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন কী?
একজন শিক্ষক তাঁর
ক্লাসরুমে পড়াচ্ছেন।
তিনি একটা খালি বয়াম
টেবিলের ওপরে রাখলেন।
তারপর তার ভেতরে ঢোকালেন
কতগুলো বড়
পাথরের
টুকরা। বয়ামটা ভরে গেল।
তিনি বললেন, ‘ছাত্ররা,
দেখো তো, আর কোনো পাথরখণ্ড
ঢুকবে কি না?’
‘না, স্যার।’
‘তাহলে বয়ামটা ভরে গেছে,
কী বলো?’
‘জি, স্যার।’ এবার শিক্ষক কতগুলো ছোট
নুড়ি বয়ামটাতে ঢালতে লাগলেন।
নুড়িগুলো পাথরের
ফাঁকে ফাঁকে ঢুকে গেল।
তিনি বললেন, ‘এবার
ভরেছে। কী বলো?’ ‘জি, স্যার।’
তিনি এবার বালু
ঢালতে লাগলেন। পাথর আর
নুড়ির ফাঁকে ফাঁকে বালু
ঢুকতে লাগল
এবং বয়ামটাকে পূর্ণ করে তুলল। শিক্ষক
বললেন,
‘আচ্ছা, এবার
আমরা পুরো ব্যাপারটাকে উল্টো
করে করি। প্রথমেই
আমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ
করে ফেলি,
তাহলে কী হবে?’
তিনি বালু
দিয়ে পাত্রটা পূর্ণ
করলেন। তারপর আর নুড়ি কিংবা পাথর
ঢোকানোর জায়গা রইল
না।
তিনি বললেন, ‘এ
থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ
কিছু জিনিস শিখব।
এই যে পাত্রটা দেখছ,
এটা হলো আমাদের
জীবন।
এই যে বড় বড় পাথরখণ্ড,
এগুলো হলো আমাদের জীবনের
সবচেয়ে গুরুত্বপূর্ণ
জিনিস। আমাদের পরিবার,
বাবা-মা,
ভাইবোন, স্বামী-স্ত্রী,
সন্তান, আমাদের স্বাস্থ্য,
আমাদের শিক্ষা।
আর নুড়িগুলো হলো আমাদের
বিষয়সম্পত্তি,
আমাদের গাড়ি-
বাড়ি, আমাদের টেলিভিশন, আমাদের টেলিফোন,
আমাদের
বাগান।
আর বালু হলো বাকি সবকিছু,
আমাদের জীবনে আর
যা যা করতে হয়। প্রথমেই যদি আমরা ছোট
ছোট জিনিস
দিয়ে জীবনটাকে ভরে ফেলি,
তাহলে বড়
কাজগুলো করা হবে না।
কাজেই সব সময় পরিবারকে সময়
দেবে, বাবা-মায়ের যত্ন
নেবে, নিজের স্বাস্থ্যের
দিকে খেয়াল রাখবে,
লেখাপড়া করবে। তারপর
গাড়ি- বাড়ি, কম্পিউটার-
টেলিফোন এসবের
দিকে নজর
দেবে।’
এক ছেলে দাঁড়িয়ে বলল,
‘স্যার, বয়ামটা এখনো ভরেনি।
আপনি যদি এর
মধ্যে পানি ঢালেন,
পানি ভরবে।’
ঠিক তাই।
তিনি পাথরখণ্ড, নুড়ি আর বালুভরা পাত্রটিতে এক
কাপ কফি ঢাললেন।
কফিটা পাত্রে
ঢুকে গেল।
‘এই কফিটা হলো আনন্দ।
মানুষের জন্য কিছু করা। সেবার
ব্রত। তুমি যা-ই
করো না কেন, জীবন
আনন্দময়। মানুষের
জন্য, মানবতার জন্য
সর্বদাই কিছু না কিছু করার সময়
তুমি বের করতে পারবে।
মানুষের
উপকারে আসতে পারবে।
তাতেও তুমি অনেক আনন্দ
পাবে। জীবনটাকে যত
আঁটোসাঁটো মনে হোক
না কেন, যতই
তুমি ব্যস্ত
থাকো না কেন,
জীবনকে উপভোগ করো। আর যেন
সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ
করে তোলা যায়, অপরের
মুখে হাসি ফোটানোর
মাধ্যমে।’
আশা কোরো না, চেষ্টা করো..
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×