somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে মানবতা ....আপনারা ও কিছু বলেন ...।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনাবা শেখ হাসিনা, মুসলিম বিশ্বের একজন মুসলিম নেত্রী হিসেবে রোহিঙ্গা মুসলিমদের উপর গনহত্যা চালানোর অপরাধে বার্মার দুতাবাসকে ডেকে সাবধান করে দিন, সীমান্ত খুলে দিন ।

৫ লক্ষ অবৈধ ভারতীয়দের অত্যাচার সহ্য করতে পারি, প্রায় ৩ লক্ষ বৌদ্ধদের সহ্য করতে পারি কিন্তু মাত্র ২ থেকে আড়াই লক্ষ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জায়গা দিতে পারছিনা !

জনাবা শেখ হাসিনা, আপনি নিজেকে গণতন্ত্রের মানসকন্যা ভাবেন, একজন মুসলিম নেত্রী ভাবেন , মধ্যরাতে উঠে তাহাজ্জুদ আদায় করেন , মাঝে মাঝে ওমরাহ পালন করেন, দেশ বিদেশে গিয়ে নিজেকে মুসলিম নেত্রী দাবী করেন অথচ আজ বার্মার এই সামান্য সংখ্যক মুসলমানদের পাশে দাড়াতে পারছেন না !!

ভারত থেকে বন্যায় ভেসে আসা সেই হাতির প্রতি আপনার আবেগ ভালোবাসা ও মায়া দেখে যে কোন মানুষেরই ঈর্ষা হবে। পশুর প্রতি প্রেমের এক রোল মডেল হয়ে রইলেন আপনি । একটি হাতিকে বাঁচানোর জন্যে আপনি কতো কিই না করলেন অথচ মানবের জন্যে আপনার ভালোবাসা একদমেই শুন্যের কোটায় ।

পাকিস্তানের কোন কর্মকর্তা বাংলাদেশের ব্যাপারে নাক গলালে তাদের দুতাবাসের কর্মকর্তাকে ডেকে জবাব দীহি করতে বলেন অথচ লক্ষ লক্ষ মুসলমানের উপর নির্যাতন করা বার্মার দুতাবাসকে জবাবদিহির জন্যে ডাকতে পারছেন না !!

জনাবা শেখ হাসিনা, একবার ভাবুন স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আপনার দলের নেতা কর্মীরা ও হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ভারত যদি সীমান্ত খুলে দিয়ে আশ্রয় না দিত তবে সেদিন আপনার দলের নেতা কর্মীদের কি অবস্থা হতো ? অন্তত সেই কথা চিন্তা করে আজ বার্মার মুসলমানদের জন্যে বাংলাদেশ ও বার্মার সীমান্ত খুলে দিন । সবাই তো আর সীমান্ত দিয়ে এ দেশে আসতে পারবেনা , তবে যারা পারে অন্তত তাদের জীবন তো রক্ষা হয় ।

১৬ কোটি মানুষ আজ রোহিঙ্গা মুসলিমদের পাশে দাড়াতে চায়, ১৬ কোটি মানুষের মাঝে ২ থেকে আড়াই লক্ষ রোহিঙ্গা মুসলিম খুব বেশী কিছুনা , দয়া করে এদের গ্রহন করুন । একজন মুসলিম হিসেবে মুসলমানদের পাশে দাঁড়ান । একজন মানুষ হিসেবে মানবতার সেবায় এগিয়ে আসুন ।

জনাবা শেখ হাসিনা, দয়া করে বার্মার সাথে বাংলাদেশের সীমান্ত খুলে দিন , এতে করে হাজার হাজার মুসলমান তাদের জীবনটা রক্ষা করতে পারবে । বিশ্বাস করুন জীবনে যা পাপ করেছেন আল্লাহ হয়তো এই ভালো কাজটির জন্যে আপনাকে ক্ষমা করে দিতে পারেন ।

আমরা যদি প্রায় দুই কোটি নন মুসলিমকে জায়গা দিতে পারি এই মুসলিম দেশে তবে আমরা ২ থেকে আড়াই লক্ষ রোহিঙ্গা মুসলিমদেরকেও জায়গা দিতে পারব আমাদের এই দেশে । প্লিজ দয়া করে সীমান্ত খুলে দিন, এদেরকে বাঁচতে দিন ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×