somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্তিত্ব ( ছোটগল্প )

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘলাদের আর আমাদের ঘর দুখানা ছিলো একই উঠোনে।
স্মৃতিঘেরা মাটির উঠোনখানি। যেখানে আমার একটা স্বত্বা আজও দাঁড়িয়ে আছে
কিশোরী মেঘলা হাত ধরে। আমার তখন পনের বছর, মেঘলার বয়স চৌদ্দ। প্রতিদিন
ঝগড়া, প্রতিদিন ওর কান্না, আবার প্রতিদিন ওর খিলখিলিয়ে হাসি। কিশোর বয়সে
মেঘলার প্রতি আবেগ এই জীবনের জন্য যে কত বড় মাদকতা ছিলো তখন বুঝতে পারতাম
না। এখন পারি আর হয়তো জীবনে শেষ দিন পর্যন্ত মেঘলার অভিমানী মুখ হঠাৎ ঝলমলে
হাসি দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকবে। মানুষের বেঁচে থাকার মূল সময় শৈশব
আর কৈশোর। তারুণ্যে তো কাজের ভারে সন্ধ্যা নামে আর বার্ধক্য অবহেলার
অন্ধকারে গুমরে মরে। আমাদের দিনগুলো বেশ কেটেছিলো। কিন্তু একদিন স্কুল থেকে
এসে শুনলাম, মেঘলার জন্য বিয়ের প্রস্তাব এসেছে।আমি অবুঝ হয়ে বাবাকে
জিজ্ঞেস করলাম, ও তো বাচ্চা একটা মেয়ে। এখন ওর কিভাবে বিয়ে হবে? বাবা
বলেছিলেন, ছেলে আর মেয়েদের মানসিক বিকাশ পার্থক্য রয়েছে। মেয়েরা ছেলেদের
থেকে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। মেঘলার বিয়ের পর দেখবি কি সুন্দর গুছিয়ে
সংসার করে। আর তোকে এখন বিয়ে দিলি তো কেঁদে মায়ের আঁচলে লুকোবি।তখন
ঐ কিশোর আর কোতূহলের বয়সে না বুঝলেও আজ বুঝতে পারি মেয়েরা কিভাবে ছেলেদের
থেকে অল্প ব্যবধানে বড় হয়ে ওঠে। মেয়েরা ইচ্ছা করে বড় হয় না, বাধ্য করা হয়
বড় হতে। একটি কিশোরী মেয়েকে তাঁর আশপাশে থাকা পুরুষের লালায়িত চোখগুলো এক
একটি নোংরা হাত হয়ে ওর শরীরের বিকাশকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বাধ্য করে
নিজের ভেতরে শিশুটাকে মেরে ফেলতে, তাঁকে কিশোরী থেকে হতে হয় নারী। মেঘলাও
পেরেছিলো। কয়েকদিনের মাঝেই মেঘলার বিয়ে হয়ে স্বামীর বাড়ি চলে যায়। ওর
স্বামী বয়স ছিলো প্রায় চল্লিশ। কিন্তু অভিজাত পরিবারের রূপকথা শুনলে
গ্রাম্য বাবারা যেখানে নিজের সন্তানকে জলন্ত অগ্নিকুন্ডে ছুঁড়ে ফেলতে
দ্বিধা করে না সেখান এই বয়সের ব্যবধান নিতান্ত তুচ্ছ। সময়ের সাথে সাথে আমি
বড় হচ্ছিলাম। মেঘলাও স্বামীর বাড়ি বেশ মানিয়ে নিয়েছিলো। বছরে দুই একবার
এখানে এসে কিছুদিন থাকত। সব থেকে ভাল লাগত বিয়ের পর মেয়েরা সংসার ছাড়া
নিজের চারপাশে যে অদৃশ্য সীমারেখা টানে, আমার জন্য সেটার কখনো অস্তিত্বই
রাখেনি। প্রতিবার আসতেই আমার সাথে আগের মত ঝগড়া, মারামারি, ক্ষ্যাপামি। ওর
বাবা-মাও ওকে খুব বকত। আমি বুঝতাম। কিন্তু আমার ব্যাপারে ও কাউকে মান্য করত
না। খুব ভাল লাগত। কখনো কখনো মনে হত মেঘলার কখনো বিয়েই হয়নি, ও তো এখানেই
থাকে। আমি ওর চলে যেতেই আবার অপেক্ষা করতাম আবার কবে আসবে। একবার যাবার আগে
খুব করে বলে গেল পরেরবার আসার সময় আমার জন্য একটা সোয়েটার বুনে আনবে। নতুন
শিখিছে। বরাবরের মত আমি অপেক্ষায় করে রইলাম। মেঘলা এবার এলো না। আমার খুব
মন খারাপ হয়েছিলো সেবার। মেঘলার মাকে যেয়ে প্রায় জিজ্ঞেস করতাম, ও খালা,
এবার এতো দেরি হচ্ছে কেন তোমার মেয়ের? খালা শুনে কিছু বলত না শুধু হাসত।ছয়
মাস পর খবর এলো, রান্নার সময় অসাবধানে মেঘলার আঁচলে আগুন লাগে। আশপাশে
লোকজন এসে নেভাতে নেভাতে ও জ্ঞান হারায় । হাসপাতাল পর্যন্ত আর যাওয়া হয়নি
ওর। তাঁর আগেই মেঘলা মারা যায়। পরে অবশ্য শোনা যায়, ওর শ্বশুরবাড়ির লোকেরা
নাকি পুড়িয়ে মেরেছিলো মেয়েটাকে। ও মৃত্যু সংবাদটা শোনার পর আমি একটুও
কাদিনি। শুধু ওর মুখটা একটা ভাববার চেষ্টা করেছি। খুব সুন্দরী ছিল না
মেঘলা। গায়ের রং শ্যামলা। মেদও ছিলো শরীরে। থাকার মধ্যে ছিল হাসি। ও যখন
হাসত একদম পাল্টে যেত মুখটা। একটা হাসি একটা মানুষকে কতটা নিষ্পাপ করতে
পারে সেটা মেঘলাকে না দেখলে কেউ কখনো জানবে না। মেঘলার স্বামী কিছুদিন পরেই
নাকি আরেক টা বিয়ে করেছিলো। এই মানুষগুলো জানোয়ারের মত শুধু শরীর খোঁজে,
একবার যদি মন খুঁজত, দেখতে পেতো প্রকান্ড মহাসমুদ্রও নারীর মনের গভীরতার
কাছে কতটা স্থবির।মেঘলা মরে গেছে। সত্যি মরে গেছে। আজ বিশ বছর পর
কেউ ওকে মনে রাখেনি। এমনকি চার টি সন্তানের জন্মদাতা-দাত্রী ওর মা-বাবাকে
অনেকদিন হলো একবার নামটা মুখে নিতে শুনিনি কখনো। শুধু স্কুল থেকে ক্লাস
নেয়া শেষ করে যখই বারান্দার নগ্ন চাতালে বসি, তখন ঐ শূণ্য উঠোনে আমি
মেঘলাকে দেখতে পাই। বিশ বছর ধরে ওখানে মেঘলা আর আমি একসাথে আছি। কেউ জানে
না।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×