somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ স্পেশাল মুভি রিভিউ- টম সয়ার (২০১১)

২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন পিচ্চি ছিলাম, মুভি টুভি দেখতাম না কিন্ত বইয়ের পোকা ছিলাম খুব, সেই সময় হাতে এসেছিলো মার্ক টোয়েনের "দুঃসাহসী টম সয়ার" ও "হাকল বেরি ফিন" বই দুইটি। হাক ফিন ও টম, দুই রোমান্টিক রেবেল, অচিরেই হয়ে উঠলো আমার স্বপ্নের দুই হিরো, তাদের মত হতে চাইতাম, স্বপ্ন দেখতাম ভেলা ভাসিয়ে অজানা দ্বীপ এ পাড়ি দেবার, রাতের আঁধারে গুপ্তধন খুঁজে বের করবার।

আমার শৈশবের সেই দুই সুপার হিরো কে আজ দেখলাম সেলুলয়েডের ফিতেয়, জ্বলজ্যান্ত, রক্ত মাংসের মানুষ হিসেবে দুরন্ত দুর্বার এক কিশোর টম আর ছন্নছাড়া মায়াময় এক হাকলবেরি ফিন কে। ঠিক আমার কল্পনার টম কে কেউ উড়িয়ে এনে যেনো বসিয়ে দিয়েছে রূপালী পর্দায়...

মুভির গল্প সেই চির চেনা শৈশবের রোমাঞ্চকর স্বপ্নের বাস্তবতা। হাক ফিন এক অনাথ বালক, কুড়িয়ে চুরি করে খেয়ে তার দিন কেটে যায়, টম সয়ার তার ভাই কে নিয়ে খালার বাড়িতে মানুষ, ডানপিটে টমের জ্বালায় গ্রাম শুদ্ধ মানুষ অতিষ্ট। একদিন গোরস্তানে রাতের অ্যাডভেঞ্চার করতে গিয়ে দেখতে পায় রেড জো নামের তাদের গ্রামে নতুন আসা এক লোক কে(বিষাক্ত সাপের মতন যার চরিত্র), জো খুন করে ডাক্তার রবিনসন কে,আর ফাসিয়ে দেয় নিরীহ মাতাল মাফ পটার কে। রেড জোর ভয়ে হাকফিন আর টম মুখ না খুললেও বেচারা পটার এর জন্য তাদের বিবেক দংশিত হতে থাকে। ওদিকে গ্রামের নতুন জাজ থ্যাচারের মেয়ে বেকি টমের সমবয়সী, তাদের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। কাহিনী এগিয়ে যেতে থাকে এভাবেই...

পরিচালক কিভাবে আমাদের কল্পনার টম সয়ার কে চিনে নিলেন জানিনা, পর্দার টম সয়ার সেই ছোট্টবেলার কল্পনার হিরোর শতভাগ স্বরূপে ছিল পুরো ফিল্ম জুড়ে। রেড জো চরিত্রে অভিনেতা তো দুর্ধর্ষ অভিনয় করেছে, পলি খালা আর সিডও ঠিক ঠাক আছে, তবে ভাল্লাগেনি হাক ফিন,বেকি ও মাস্টার কে। মেলেনি কল্পনার সাথে। তবে স্পেক্ট্যাকলস ছিল দুর্দান্ত, ঠিক যেমনটা হওয়া উচিত ছিল। স্ক্রিনপ্লে ঠিক রাখতে গিয়ে যদিও কাহিনী কিছুটা এদিক-সেদিক হয়েছে, তবে তা মানিয়ে গেছে...

এই মুভিটি দুই ধরনের মানুষের জন্য- যারা টমসয়ার পড়েছে আর যারা পড়েনি :P দুই দলই দারুন মজা পাবে মুভিটি দেখে...
আর এই রিভিউটি উৎসর্গ করা হল সেই সব শিশুদের, যারা বই পড়েনা,যারা জানে না বই মেলে ধরলে চোখের সামনে খুলে যায় একটা জানালা, সেই জানালা দিয়ে নতুন এক জগতের সন্ধান মেলে, নতুন এক জগতের রোদ জল ছুঁয়ে যায় বইয়ের সেই জানালা দিয়ে।

জার্মান ভাষার মুভিটি- তবে সাবটাইটেল আছে, প্রব্লেম হবার কথা নয়।


ডাউনলোড করুন ব্লু রে ৭২০পি টরেন্ট

আইএমডিবি
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫
৩০টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×