somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ- অস্ট্রেলিয়া (২০০৮)

২৩ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ছুটি শেষ। ব্যস্ত কর্মময় লেখাপড়া ময় আর পরীক্ষা ময় :(( :(( :# জীবনে ফিরে যাবার আগে ব্লগীয় স্বাদ বর্ধক টেস্টিং সল্ট দিয়ে যাচ্ছে আর একটা মুভি রিভিউ।

মুভির নাম - অস্ট্রেলিয়া (২০০৮) ( আইএমডিবি )

প্রেক্ষাপট- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঊষালগ্ন... একজন সম্ভ্রান্ত ইংলিশ লেডি সারাহ অ্যাশলী (নীকোল কিডম্যান ) তার মৃত স্বামীর রেখে যাওয়া একটি র‍্যাঞ্চ ও ক্যাটল স্টেশনের মালিকানা প্রতিষ্ঠিত করতে পাড়ি জমায় ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায়।। সেখানে এসে সে জানতে পারে তার স্বামীর মৃত্যু হয়েছে রহস্যজনক ভাবে। র‍্যাঞ্চ মালিকদের অসাধু প্রতিযোগিতায় টিকে উঠতে না পেরে একজন র‍্যাঞ্চ হ্যান্ডার ড্রোভার (হিউ জ্যাকম্যান ♥ ) এর সাথে অনিচ্ছা সত্যেও একজোট হতে হয় তাকে...

ড্রোভারের রন্ধ্রে রন্ধ্রে খেলা করে বুনো পশ্চিম, তবে তার চেয়েও বন্য একজন আছে, তার নাম নুল্লাহ, স্থানীয় শ্বেতাঙ্গ র‍্যাঞ্চ মালিক ফ্লেচার এবং কৃষ্ণাঙ্গ পরিচারিকার অবৈধ সন্তান সে, শ্বেতাঙ্গ শিশুদের সঙ্গ দোষ মুক্ত (!!!) রাখতে মিশ্র রক্তের আরো অনেক শিশুর মতন এই ছোট্ট শিশুটিও সমাজে স্থান পায়না, অথচ তার শ্বেতাঙ্গ বাবা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, নিজের সন্তান কে ধরিয়ে
দিতে সেই সবচেয়ে বেশি তৎপর।ছোট্ট নুল্লাহ আত্মীয় বান্ধবহীন সারাহ অ্যাশলীর আদরের হয়ে ওঠে অল্প ক দিনেই, বুনো ড্রোভারের জন্যও সারাহর মনে তারল্য জন্ম নেয়।

লেডি অ্যাশলী ১৫০০ গরু রপ্তানির একটি প্রস্তাব পায়, তার অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবার জন্য এটা তার সুবর্ণ সুযোগ। এখানেও বাধ সাধে ফ্লেচার।তার ধ্যান জ্ঞান হয়ে ওঠে অ্যাশলীর র‍্যাঞ্চ কে ধুলোয় মিশিয়ে দেয়া।
সমাজে নুল্লাহর অধিকার প্রতিষ্ঠিত করা, ড্রোভারের প্রতি আকর্ষণ আবার মৃতপ্রায় ব্যবসা কে চাঙ্গা করে তোলা, লেডি অ্যাশলীর সামনে চ্যালেঞ্জ এখন অনেক...

এর মধ্যেই বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে... জাপানী বিমান থেকে একের পর এক বোমা পড়তে থাকে অস্ট্রেলিয়ায়, সেই বোমার আঘাতে ভিত নড়ে ওঠে অ্যাশলী-ড্রোভার আর নুল্লাহর জীবনেরও...

মুভিটি একই সাথে অ্যাকশন, রোমান্টিক, অ্যাডভেঞ্চার, ওয়ার, ওয়েস্টার্ন- যে কোন ক্যাটাগরি তে মানিয়ে যাবে... মুভির আবহ সঙ্গীত আজ দুবছর পরও আমার কানে বাজে... তবে এক সিনেমার মধ্যে এত্ত কিছুর সংমিশ্রণ ঘটাতে গিয়ে একটু উনিশ বিশ তো হতেই পারে...
সিনেমাটি দেখে আমি নিরাশ হইনি, আপনিও হবেন না এটুকু বলতে পারি...

ডাউনলোড করুন - ডিভিডি রিপ ৯০০ মেগা - টরেন্ট
অথবা ব্লু রে ৯২৫ মেগা টরেন্ট।

টরেন্ট ছাড়া কিছুই পাওয়া গেলো না, পরে পেলে আপডেট করে দেবো।

সবাই ভালো থাকবেন, আবার কিছু দিন পর ফিরে আসবো এক গাদা রিভিউ নিয়ে, সে পর্যন্ত ভিভা ফিয়েস্তা !:#P !:#P !:#P
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪২
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×