কবিতাঃ একশো রকম প্রেম
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর বা'র উঠোনে
আমার একশো চুমুর মিছিল,
তোর দেয়াল গাঁথে
আমার একশো চিঠির তীর;
তোর জানলা গলে
ঢোকে একশো মোমের আলো,
তোর ঘুম বাড়িতে
করে একশো স্বপন ভীড় ।
তোর বইয়ের ভাঁজে
আমার একশোটা কবিতা,
তোর চায়ের কাপে
আমি একশো আদর রাখি;
তোর স্নানের জলে
মেশে একশোটা দুষ্টুমি,
তোর কাঁচের চোখে
জ্বলে একশোটা জোনাকি ।
তোর ক্লান্ত শরীর -
আমার একশো ঘুমের গান,
তোর একলা আকাশ
আমার একশো রঙিন ঘুড়ি;
আমি নাম রেখেছি
তোর একশোটা আদুরে,
আমার একশো গোলাপ,
তোর পাঁপড়ি ছেঁড়ার দেরী !
আমার একশো ফানুস -
তোর সন্ধ্যে রাতের তারা,
তোর একশোটা রূপ,
পাই সব ক'টাকেই ভালো;
তোর একশো কাঁটা
আমার হৃদয় চিরে গেছে,
তুই দিসনি দেখা
এমন একশো বছর গেলো ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন