somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে নির্মিত প্রথম ''রণতরী'' আজ পানিতে নামতে যাচ্ছে, ২০১৪ সাল নাগাদ যুক্ত হবে আরো ৪টা :D

০৮ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শত্রুবিমান ও জাহাজ বিধ্বংসী কামান নিয়ে খুলনা শিপইয়ার্ডে দেশের প্রথম যুদ্ধজাহাজ নির্মিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই জাহাজা নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। আজ সোমবার (৮ অক্টোবর) নৌবাহিনীর কাছে এই জাহাজ হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণের চুক্তি করে নৌবাহিনী। ইমিধ্যে একটি জাহাজের নির্মাণকাজ শেষ হয়েছে। অন্যগুলোর নির্মাণকাজ চলছে।


খুলনা শিপইয়ার্ড সূত্র জানায়, জাহাজটি ৫০ দশমিক ৪ মিটার দীর্ঘ, ৭ দশমিক ৫ মিটার প্রস্থ এবং ৪ দশমিক ১ মিটার গভীরতাবিশিষ্ট। ওজন ২৫৫ টন। এটির গতিবেগ ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল। আধুনিক ও উন্নত প্রযুক্তিতে তৈরি এই জাহাজ গভীর সমুদ্রে চলাচল করতে সক্ষম। জাহাজটিতে শত্রুবিমান ও জাহাজ বিধ্বংসী ৩৭ মিলিমিটারের দুটি ও ২৫ মিলিমিটারের দুটি কামান রয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে জাহাজটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আজই নদীতে ভাসতে পারে জাহাজটি। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ২০১১ সালে পাঁচটি যুদ্ধজাহাজ (পেট্রল ক্রাফট) নির্মাণের চুক্তি হয় খুলনা শিপইয়ার্ড লিমিটেডের। চুক্তির পর ওই বছরের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা শিপইয়ার্ডে জাহাজ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চুক্তি অনুযায়ী, আড়াই বছরের মধ্যে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করে নৌবাহিনীর কাছে হস্তান্তরের কথা। এর একটি আজ হস্তান্তর করা হচ্ছে।
শিপইয়ার্ড কর্তৃপক্ষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরেকটি, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি এবং ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট দুটি জাহাজ হস্তান্তর করবে। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের উপমহাব্যবস্থাপক (অর্থ) ক্যাপ্টেন মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ২৮৮ কোটি টাকায় পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করা হচ্ছে। এর একটির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দেশের ইতিহাসে এটি প্রথম যুদ্ধজাহাজ। প্রতিটি জাহাজ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৫৮ কোটি টাকা। চীন ও বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞদের সহযোগিতায় এই জাহাজ নির্মিত হচ্ছে। এই মানের জাহাজ আমদানি করতে গেলে প্রতিটির জন্য ১০০ কোটি টাকার মতো ব্যয় হতো।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর আর ইউ আহম্মেদ প্রথম আলোকে বলেন, খুলনা শিপইয়ার্ড দেশে প্রথম যুদ্ধজাহাজ নির্মাণ করে গৌরব অর্জন করেছে। এ কাজে সহযোগিতা করেছে চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি। দেশে যুদ্ধজাহাজ নির্মাণের ফলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলো। তিনি আরও বলেন, ৫৫ বছর ধরে বিভিন্ন শ্রেণীর জাহাজ নির্মাণের মধ্য দিয়ে খুলনা শিপইয়ার্ডে দক্ষ জনবল গড়ে উঠেছে। শিপইয়ার্ড চালু হওয়ার পর থেকে খুব সামান্যই লাভের মুখ দেখেছে। ১৩ বছর ধরে নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ড লিমিটেড একটি লাভজন প্রতিষ্ঠানে পরিণত হয়ে সুনাম অর্জন করেছে। তিনি আরও জানান, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে খুলনা শিপইয়ার্ড এগিয়ে চলেছে। খুলনা শিপইয়ার্ড প্রতিষ্ঠান হিসেবে এ বছর খুলনায় সর্বোচ্চ করদাতা হওয়ার গৌরব অর্জন করেছে। ভবিষ্যতে যুদ্ধজাহাজসহ আরও বড় বড় জাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ জন্য যে দক্ষ জনবল দরকার, তা শিপইয়ার্ডের আছে।

দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ (প্রথম আলো)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×