somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের স্বাধীনতা হোক চিরস্থায়ী

০২ রা মার্চ, ২০২৩ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বড় মাছ ছোট মাছকে গিলে খায় এবং বড়দেশ ছোট দেশকে গিলে খায় এমনটা ঘটে থাকে। রাশিয়া ছোটদেশ ইউক্রেনের কিছু অংশ গিলে বসে আছে। এরপর তারা ইউক্রেনের পুরোটা গিলে খায়, নাকি যা গিলেছে তা’ ছেড়ে যায় সেটাই এখন দেখার অপেক্ষা। বাংলাদেশের দুই প্রতিবেশী বাংলাদেশ থেকে বড়। মায়ানমার এর মধ্যে বাংলাদেশের সাথে যুদ্ধ করার একটা পরিবেশ তৈরী করেছিল, কিন্তু বাংলাদেশ তাদের ফাঁদে পা দেয়নি।আর বাংলাদেশের যা অবস্থা তাতে যুদ্ধ থেকে আত্মরক্ষাই বাংলাদেশের প্রধান দায়িত্ব। কারণ যুদ্ধে জড়িয়ে গেলে এর ক্ষতি কাটিয়ে উঠা বাংলাদেশের পক্ষে অসম্ভব।সুতরাং বাংলাদেশের সকল নাগরিকের যুদ্ধাবস্থা তৈরী হওয়ার মত উস্কানিমূলক কথা বলা ও আচরণ করা ধেকে বিরত থাকতে হবে। তথাপি যুদ্ধ যদি অযাচিতভাবে কেউ আমাদের উপর চাপিয়ে দেয় তখন গোটাজাতি ঐক্যবদ্ধভাবে সে যুদ্ধের মোকাবেলা করতে হবে।

আমাদের স্বাধীনতা রক্তের ঋণে পাওয়া। সুতরাং যে কোনমূল্যে আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।পাকিস্তান মনে করেছিল আমাদেরকে দাবায়ে রাখতে পারবে, সেজন্য ১৯৭১ সালের এ মাসে তারা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়ে ছিল। তারা প্রাদেশিক পরিষদে ভোটের মাধ্যমে তাদের সাথে আমাদের বিরোধের নিস্পত্তি করতে পারতো। কিন্তু তারা সে সহজ পথ না ধরে বাঁকা পথে আমাদের উপর অহেতুক একটা যুদ্ধ চাপিয়ে দিয়ে অবশেষে চরম বেইজ্জতি হয়ে এখান থেকে বিদায় গ্রহণ করেছে।ভবিষ্যতে কোন রাষ্ট্র আমাদের সাথে এমন বেয়াদবী করতে আসলে তাদেরকেও আমাদেরকে উচিত জবাব দিতে হবে। সেটাই হবে আমাদের প্রতিটি মার্চ মাসের অঙ্গিকার।

দেশ রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। সেজন্য সকল জনগোষ্ঠির মাঝে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। কোনভাবেই মুমিন-অমুমিনের মাঝে ঘৃণার সম্পর্ক তৈরী করা যাবে না। যারা মুমিন-অমুমিনের মাঝে ঘৃণার সম্পর্ক তৈরী করার প্রচেষ্টা চালায় তারা মূলত জাতীয় শত্রু। এ ক্ষেত্রে আমি অমুমিনদেরকে মুমিনদের বিশ্বাসে আঘাত দিয়ে কথা না বলার জন্য অনুরোধ করি এবং মুমিনদেরকেও অমুমিনদের সাথে শোভন আচরণ করতে বলি।অমুমিনরা নিজেদেরকে যথেষ্ট গেয়ানি মনে করায় অনেক সময় বেফাঁস কথা বলে ফেলে, কিন্তু এটা ঠিক নয়। কথা বলায় আমাদের সবার জিহবাকে সংযত করতে হবে।

সংযত আচরন না করায় ‘চাঁদগাজী’ নিকের উপর সোলেমানি ব্যান পড়েছে। ব্লগের বিষয়ে ব্লগের মডুকে সজাগ মনে হচ্ছে। সুতরাং আশাকরি ব্লগের সবাই সব বিষয়ে সংযত আচরণ করবেন। ইদানিং অবশ্য ব্লগের পরিবেশ ভালো আছে বলে মনে হচ্ছে। ব্লগের মত দেশের মডুও সজাগ থাকলে আশা করা যায় জনগণও সংযত আচরণ করবেন। দেশের মডু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু সঠিকভাবে সামাল দিচ্ছেন বলে মনে হয়। তবে কিছু লোককে তাঁর উপর নাখোশ মনে হয়। অবশ্য দেশের সব লোককে কেউই খুশী রাখতে পারে না। তবে সবাইকে শান্ত অবশ্যই রাখতে হবে, যেন কোন ক্রমে জাতীয় ঐক্য বিনষ্ট না হয়। কারণ স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য সবার আগে দরকার।

কোন বিষয়ে আমি কোনঠাসা হলে ভাতিজা রানু খুশী হয়। তথাপি ঐক্যের স্বার্থে স্বাধীনতার মাসে তার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৫৩
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×