somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ছয় জনের একজন ব্লগার

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক সময় দেখেছি আমি সামহেয়্যার ইন ব্লগের উপস্থিত চার জন ব্লগারের একজন ব্লগার। এখন দেখছি আমি সামহেয়্যার ইন ব্লগের উপস্থিত ছয় জন ব্লগারের একজন ব্লগার। এদের মধ্যে ক’জন লগ ইন করে ঘুমিয়ে পড়া ব্লগার? ক’জন লগ আউট করতে ভুলে যাওয়া ব্লগার? ক’জন এখানে লগ ইন করে অন্যত্র ঘুরে বেড়ানো ব্লগার? ব্লগ কি তবে মন্দার মধ্যে পড়েছে? অবশেষে সামহেয়্যার ইন ব্লগ বিক্রি হবে কি? লস দিয়ে কে কিনবে এ ব্লগ? ব্লগের নতুন মালিক ও মডু কেমন হবে? পরিবর্তিত অবস্থায় আমরা কি বেশী সুবিধা পাব নাকি কম সুবিধা পাব? এতে কি ব্লগের অবস্থা আগের চেয়ে উন্নত হবে? ইত্যাদি নানান চিন্তা মাথায় আসে? তাহলে কি আমার ‘মহাজাগতিক চিন্তার’ পরিশোধন প্রয়োজন? কিন্তু নিক নেম কিভাবে পরিশোধন করা যাবে? ব্লগে তেমন কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি না।

একদা ব্লগের অবস্থা আরো ভালো ছিল। যখন মানুষের মনে কৌতুহল ছিল ব্লগ নাজানি কি? এখন মনে হয় মানুষের মনের কৌতুহল মিটেছে। সেজন্য কম লোক এখন এ মুখো হচ্ছে। অবশিষ্ট জনেরা মুখ ফিরিয়ে নিলে ব্লগ হয়ে যাবে ইতিহাস। তখন বলা হবে, একদা ব্লগ নামক একটা বস্তু ছিল।তথায় অদ্ভুত নিকের সব ব্লগার বিরাজমান ছিল। একজনের নিক ছিল, ‘মলাসইলমুইনা’। এটা আবার কি? পরে উল্টা করে পড়ে বুঝলাম। এটা হলো, নাইমুল ইসলাম। একজনের নিক ছিল, ‘নজসু’। এটা পড়লাম, সুজন। এসবের মানে কি? ব্লগে কি তবে উল্টা-পাল্টা কাজ কারবার চলে?

সেকালে আমরা বলতাম, ম্যান ইজ মরটাল- মানুষ মাত্রই ভুল আছে। কিন্তু ব্লগে ভুল করলেই ব্লগের লোকেরা দল বেঁধে ঘিরে ধরে। তখন পালাবার পথ খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। সেখান থেকে একবার কোন মতে বেঁচে গেলে, মন বলে, বড্ড বেঁচে গেছিরে ভাই। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে বিপদে পড়ে অবশেষে অনেক ব্লগার ফেরার হয়। এটাও ব্লগের একটা সোন্দর্য। এ সোন্দর্য বৃদ্ধি পেতে পেতে ব্লগ কি তবে একদা বিলুপ্ত হবে? এখানে পরমত সহিষ্ণুতার বড় অভাব! আর ব্লগের মডু ব্লগে গোলাপ চাষে ব্যস্ত রয়েছেন। কাঁটাদার এ ফুলগাছ দেখতে অনেক সুন্দর। যা ব্লগে কালে ভদ্রে দেখা যায়। যেমন, ‘শায়মা’। এইরে নাম বলেছি তো মরেছি। সোনাগাজী তবে বলবেন, শায়মা আবার ব্লগার হলো নাকি? এদিকে সোনা ভাইকে একজন বলে বসবে, আরে এর কথা শুনবেন না এতো অপ ব্লগার। অপু কি তবে ভালো ব্লগার? যে কিনা ব্লগের চোর ধরে? তাতেও সোনা ভাইয়ের আপত্তি। তবে কি রানু? আ হা হা! তাকে নিয়েও তো বড় গন্ডোগোল। শেষে একটা নাম বলি, শেরজা তপন। তাতে কি কারো আপত্তি আছে? নাহলতরকারী, নিকটা মাঝে মধ্যে নজরে আসে। আশা-হতাশার শেষ কথা, কল্যাণ হোক ব্লগের। চিরজীবি হোক সামু। ভালো থাকুক সামু মামুর ভাগিনা বৃন্দ।

বি,দ্র- এর মধ্যে একজন ব্লগার বেড়েছেন,‘ জ্বী হা ভাই ৪২০’ । এভো বলবে কোথায় সে? সেতো এখন ব্লগে নেই। আপনি প্রমাণ দেখান, সে ব্লগে ছিল। অবশেষে মনে হবে পোষ্ট দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। সোনাভাই বলবেন, যত্তসব ডো ডো পাখি আর লিলিপুটিয়ানরা গারবেজ পোষ্ট দেয়। জ্যাকস্মিত বলবে, নিম্নমানের পোষ্ট, ব্লগটিম প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে।

পোষ্ট দিয়ে লগ ইন থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। জেগে দেখি সোনাভাই তিনটি মন্তব্য করেছেন। তথাপি জিকো ব্লগ বলবে সোনাগাজী আপনার কি উপকার করে? আরে এসব গোপন কথা আবার বলতে হয় নাকি? এরপর এ পোষ্ট আলোচিত পাতায় গেলে কার অবদান বেশী বলে বিবেচিত হবে? আর রানু, সেও লোকের পোষ্টে মন্তব্য করে। সুতরাং কি বলব?
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৮:২৫
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×