somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মহাজাগতিক চিন্তা
মানব মঙ্গল আমার একান্ত কাম্য

আমি আল্লাহকে (ঈশ্বর) ভয় করি কেন?

০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যারা আল্লাহকে ভয় করে না তারা আমার চেয়ে ঢের ভালো আছে। অবস্থাদৃষ্টে একদল বলছে আল্লাহ নাই। কারণ আল্লাহ থাকলে যারা তাঁর অবাধ্য তারা ভালো থাকার কথা না। একদল বলছে, আল্লাহ আছেন তবে মানুষের বিষয়ে তাঁর কোন বিকার নাই, সেজন্য যারা তাঁর অবাধ্য তারা ভালো আছে। একদল বলছে, আল্লাহ আছেন এবং তিনি মানুষকে কিছু সময়ের অবকাশ দিয়েছেন, সেজন্য যারা তাঁর অবাধ্য তারা ভালো আছে।

যারা আল্লাহকে (ঈশ্বর) ভয় করে তারা বলে, অবকাশের পর পরকালে আল্লাহ মানুষকে জীবিত করে তাদের কাজের বিচার বিবেচনায় তাদের শান্তি ও শাস্তির ব্যবস্থা করবেন। এদলের কৃষ্ণ, মোজেস, যীশু ও মোহাম্মদের (সা.) অনুসারী ব্যাপক।

মোহাম্মদ (সা.) বলেছেন, আল্লাহ বিভিন্ন সময়ে মানুষের জীবন যাপনের জন্য বিভিন্ন বিধি-বিধান প্রদান করেছেন, সেসব বিধি-বিধান বাতিল করে আল্লাহ তাঁর মাধ্যমে তাঁর সর্বশেষ জীবন বিধান পাঠিয়েছেন। এখন এ বিধান পালন করলে পরকালে শান্তি, নতুবা শাস্তি। মোহাম্মদের (সা.) কথা যারা বিশ্বাস করে তাদেরকে মোহাম্মদের (সা.) অনুসারীরা বলে, মুমিন এবং মোহাম্মদের কথা যারা বিশ্বাস করে না তাদেরকে মোহাম্মদের (সা.) অনুসারীরা বলে, কাফের।

মোহাম্মদ (সা.) একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে ছিলেন। মোহাম্মদের অনুসারীরা তাদের পাশের কাফের দেশ আক্রমণ করে সেসব দেশ জয় করে তাদের সাম্রাজ্যভুক্ত করে নিতো। তাদের সেই সাম্রাজ্য তেরশ বছর টিকে ছিল। এখনো মোহাম্মদের অনুসারীদের ৫৭ টি দেশ আছে। যীশুর অনুসারীদের দেশের সংখ্যা আরো বেশী। যীশুকে আল্লাহর পুত্র বলা হয়। মোহাম্মদ (সা.) বলেছেন, এটা সত্য কথা নয়।

যীশুর অনুসারীদের মেসোপটমিয়া (ইরাক) ও কনস্টান্টিনোপল (ইস্তাম্বুল) বহুকাল ধরে মোহাম্মদের (সা.) অনুসারীদের দখলে আছে। মোহাম্মদের (সা.) অনুসারীদের আফগানিস্তান কেউ কখনও দখলে রাখতে পারছে না। মোহাম্মদ (সা.) বলেছেন যুদ্ধে তিনি ও তাঁর অনুসারীদেরকে আল্লাহ সাহায্য করেন। তাদের বিস্ময়কর সব জয়ে মোহাম্মদের (সা.) এ কথা সত্য বলে প্রতিয়মাণ হয়। সুতরাং পরকালের শাস্তি থেকে রক্ষা পেতে আমি মোহাম্মদের (সা.) অনুসারী মুমিন হওয়া সঠিক বলে মনে করি। সেজন্য আমি মোহাম্মদের (সা.) কথা অনুযায়ী আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে তাঁকে ভয় করি।

আমার মতের বিষয়ে ভিন্ন মতাবলম্বীদের সাথে আমার অনেক কথা হয়েছে। তথাপি আমি আমার মতকে সঠিক মনে করি। নাস্তিকদের মত আমার নিকট সবচেয়ে দূর্বল মত মনে হয়। তারা বলে ঈশ্বর বলতে কেউ নেই। এমনি এমনি সব হয়েছে। এমনি এমনি ঈশ্বর হয়নি কেন? এটা জিজ্ঞাস করলে তারা আর উত্তর দিতে পারে না। তারা বলে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে। বিবর্তনের মাধ্যমে ঈশ্বর হয়নি কেন? এটা জিজ্ঞাস করলে তারা আর উত্তর দিতে পারে না।

শৈশবে কোন নাস্তিক খুঁজে পাচ্ছিলাম না। বড় হয়ে শুনলাম ব্লগে নাকি নাস্তিক পাওয়া যায়। পরে ব্লগে এসে তাদের সাথে কথা বলার সুযোগ হলো। এখানে তাদের সাথে বেশ সুন্দর সময় কাটছে। তারা তাদের কথা আমাকে বুঝানোর যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু আমি আসলে তাদের কথা বুঝি না। মোহাম্মদের (সা.)কথায় আমার মগজ ধোলাই হয়ে গেছে। সুতরাং তাঁর কথা ছাড়া কিছুই আমি যেন বুঝি না।

সেদিন একজনকে পেলাম যে মোহাম্মদের (সা.) অনুসারী বাড়াতে চায়। তাকে বললাম কোরআন ও হাদিসের ডিটারজেন দিয়ে মগজ ধোলাই কর। তাহলেই কেল্লা ফতে। মোহাম্মদের (সা.) অনুসারীদের মগজ ধোলাই কার্যক্রম চলছে। মোহাম্মদ (সা.) বলেছেন, একদা তাঁর অনুসারীরা বিশ্ব জয় করবে। এখন সারা বিশ্বে তাঁর অনুসারী আছে। তারা মগজ ধোলাই কার্যক্রম পরিচালিত করছে।এতে মোহাম্মদের (সা.) অনুসারী বাড়ছে। দেখা যাক কবে নাগাদ তারা বিশ্ব জয় করতে পারে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×