somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ও ব্লগার নতুন দড়ি টানাটানি

১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সতের বছর দুই মাস তার ব্লগিং বয়স। হাঁড় পাকা ব্লগার যাকে বলে। সে হিসাবে আমি অনেক কাঁচা। তথাপি তিনি আমার সাথে দড়ি টানাটানিতে নেমে পড়লে আমার পাশ তো আমাকে শক্ত করে ধরে রাখতেই হবে। আর আমি সেটাই করছি।

ব্লগে ঢুকলেই দেখতাম সবার উপরে নতুন। ব্লগিং এর প্রতি তাঁর টান আছে বলতেই হবে। তাঁকে নিয়ে আমি দুই হাজার ষোল সালে দু’টি সনেট কবিতা লিখে ছিলাম-

(এক)

সামুর ব্লগেতে এসে দেখেছি নতুন
নতুন নামের এক ব্লগার ভাসায়
জ্ঞানের সাগরে নাও স্বদেশী ভাষায়
দেখেছি বিস্তৃত তাঁর জ্ঞানের প্রাপ্তর।
প্রবাসে থেকেই তিনি করেন যতন
স্বদেশী মানুষ জনে ব্লগের নেশায়
ভুলিয়ে মনের ব্যথা সুন্দর লেখায়
সকলে আপন তাঁর কি স্নিগ্ধ অন্তর!

এমন মানুষ পাওয়া সৌভাগ্য অনেক
সকলে সাক্ষাত দেয় হোক সে অখ্যাত
জ্ঞানের সেতারে তাঁর সময়ে প্রত্যেক
সুরের ঝঙ্কার তোলে প্রশান্তি যে কত!
নতুনে নতুন তাই করছি এ দাবী
আসুন একত্রে গড়ি নতুন পৃথিবী।

(দুই)

ব্লগার নতুন তবে বার বছরের
বাস্তব অভিজ্ঞতায় ঋদ্ধ অনেকটা
পোষ্টে অনেক সময় দেয় জম ঘাটা
বেরকরে চিপা গলি ব্লগারের বাঁশ।
মন্তব্যে বেরিয়ে আসে খবর নাড়ির
পোষ্ট দাতা বুঝে তার বেরুল বাজেটা
এখন সামলানোয় বাজবে বারটা
গড়বড় বুঝানোয় নেই অবকাশ।

পড়লে এমন প্যাঁচে কে কেমন বাঁচে?
বানর নাচন হয় শুরু সে সময়
পাঠকেরা দেখে যায় কে কেমন নাচে
আলোচনা একদম উপভোগ্য হয়।
বার বছর নতুন সবাই অবাক
তবে তাঁর এমনটা চিরকাল থাক।

* কবিতা লেখার পাঁচ বছর পরেও তিনি নতুনই আছেন। তবে তাঁর সাথে দড়ি টানাটানি শুরু হলে আমি বুঝি উহা সামলাতে কেমন লাগে। ব্লগারগণ তাঁর মন্তব্য অনুসরন করলে বুঝবেন মন্তব্যতেও ভালো ব্লগিং হতে পারে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
৩১টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×