somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সভ্যতা কতটা উন্নত

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সভ্যতা হলো জীবন যাপনের উপায় ও উপকরন। জীবন যাপনের উপকরণে সভ্যতা যথেষ্ট উন্নতি করলেও এর কিছু উপকরণ মানব জাতির মহাবিনাশ সাধন করছে। যেমন এটম বম্ব। কিছু উপকরণ খুনকে সহজ করছে। এসব উপকরণকে সভ্যতা না বলে অসভ্যতা বলা যায়।জীবন যাপনের যে সব উপায় অনৈতিক সেগুলো মূলত অস্যতা। যেমন প্রতারণা। প্রতারণা এখন আগের চেয়ে যথেষ্ট উন্নত। ভেজাল মাল বিক্রিও অসভ্যতা। এটাও আগের চেয়ে উন্নত হয়েছে। লোক ঠকানো এটাও অসভ্যতা। এটাও আগের থেকে উন্নত হয়েছে। সমষ্টির সিদ্ধান্তকে উড়িয়ে দেওয়ার জন্য ভেটো প্রয়োগের ক্ষমতাও বড় রকমের অসভ্যতা।এভাবে হাজারো উন্নত অসভ্যতাকেই লোকে উন্নত সভ্যতা বলছে।

জীবন যাপনের কিছু উপকরণে যথেষ্ট উন্নতি ঘটলেও যেসব ক্ষেত্রে অবনতি ঘটেছে তা’ উন্নতিকে ঢেকে দেয়। পূর্বে যুদ্ধে বাবারা মরে শিশুদেরকে এতিম বানাতো। এখন যুদ্ধ শিশুদেরকেই বেশী মারছে। আগে যুদ্ধে মানুষ মরতো। এখন যুদ্ধে তাদের বাসস্থানকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। সুতরাং বীজগণিতের সূত্রে মাইনাস ও প্লাস করলে ব্যালেন্সে প্লাস ফিগার পাওয়া যাচ্ছে না। তাহলে সভ্যতার উন্নতি কোথায় ঘটলো?

যুদ্ধ ছাড়া কি এখনো সমস্যার সমাধান হচ্ছে। তাই যদি হয় তবে যুদ্ধ চলছে কোন কারণে? বিশ্ব থেকে স্বৈরাচার কি বিদায় নিয়েছে? কোন কোন জাতিকে দাস বানানো কি বন্ধ হয়েছে? ব্যক্তিকে দাস বানানো বন্ধ করে জাতিকে দাস বানিয়ে রাখা হলে আর সভ্যতার ক্যামন উন্নতি হলো?

একালে সভ্যতার উন্নতি যেমন হোক তবে অসভ্যতার উন্নতি হয়েছে চোখে পড়ার মত। ভেজাল খাবারে দেহে শান্তি নাই। প্রতারক চক্রের চক্করে পড়ে মনে শান্তি নাই। সবদিকে অশান্তির দাবদাহে জ্বলে সভ্যতার যথেষ্ট উন্নতি হয়েছে সেজন্য এখনে এখন মোহাম্মদের (সা.) কথা অচল বলে কেউ কেউ বলে। তো তাদের সচল বুদ্ধিতে তারা সভ্যতার কতটা উন্নতি করেছে? সবটাইতো দেখি অসভ্যতা।

এক মহাসভ্য আমাকে তাদের সভ্যতার দাওয়াত দিলে আমি বললাম, ওকে কেরআনের মত তোমরাও কিতাব রচনা কর। তোমাদের কিতাব মোহাম্মদের (সা.) প্রচারিত কেরআনের চেয়ে কার্যকর মনে হলে না হয় তোমাদের কথা মানা যাবে। তো তোমরা প্রতরণার কি উন্নতি করেছ? তোমরা পরকিয়া বন্ধ করেছ কি? তখনকার চেয়ে ডিভোর্স বেশী হচ্ছে না কম হচ্ছে? তারমানে তোমরা বলছো তোমরা উন্নত সেজন্য তোমরা উন্নত? তবে এটা ঠিক তোমরা সভ্যতার চেয়ে অসভ্যতায় উন্নতি করেছো বেশী। আর এ অসভ্যতাকেই তোমরা সভ্যতা বলে মানুষের সাথে প্রতারণা করছো। আর সেজন্যই আমি কোরআন পাঠ ছাড়ছি না।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×